QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম, স্যারের কাছে আমার কিছু প্রশ্ন ছিল, বিয়ের জন্য আমার মা বাবা ছেলে দেখছেন, তাদের একজনকে পছন্দও হয়েছে, তারা সেখানে কথা আগাতে চান । কথা বলা অথবা প্রশ্ন করার সুযোগ যদি আমি পাই তা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৩৩৯ • ভিউ: ৭৬ • ০২ জানুয়ারী, ২০০৭

আসসালামুয়ালাইকুম, স্যারের কাছে আমার কিছু প্রশ্ন ছিল, বিয়ের জন্য আমার মা বাবা ছেলে দেখছেন, তাদের একজনকে পছন্দও হয়েছে, তারা সেখানে কথা আগাতে চান । কথা বলা অথবা প্রশ্ন করার সুযোগ যদি আমি পাই তা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম, স্যারের কাছে আমার কিছু প্রশ্ন ছিল, বিয়ের জন্য আমার মা বাবা ছেলে দেখছেন, তাদের একজনকে পছন্দও হয়েছে, তারা সেখানে কথা আগাতে চান । কথা বলা অথবা প্রশ্ন করার সুযোগ যদি আমি পাই তাহলে কি কি ব্যাপারে প্রশ্ন করা উচিত? এবং কিভাবে করা উচিত? ছেলের বাবা সুদী ব্যাংকে চাকরী করতো কিন্তু জামাতে নামাজ পড়ে, ছেলে ডাক্তার এবং তার ইনকাম হালাল। তবে তার দাঁড়ি নাই, আচার ব্যাবহার ভালো, নামাজী । এই ছেলেকে কি বিয়ে করতে অসুবিধা আছে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, এই ছেলেকে আপনি বিবাহ করতে পারেন, কোন অসুবধা নেই। দাঁড়ির বিষয়টি বিয়ের পরে সমাধান করে নিবেন। আপনি তাঁকে বলবেন আমাকে ইসলামী হুকাম-আহকাম পূর্ণরূপে পালন করতে দিতে হবে। এছাড়া আপনার ব্যক্তিগত কোন প্রয়োজনীও বিষয় থাকলে তাও জেনে নিবেন।
✅