QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম আলহামদুলিল্লাহ্ আমি এক সন্তানের পিতা। আমার অজ্ঞতা এবং অবহেলা বশত সহবাসের দুয়া ( বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা। ) পরা হয়…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৩৩৯৫ • ভিউ: ৫৬ • ১৬ মে, ২০১৫

আসসালামুয়ালাইকুম আলহামদুলিল্লাহ্ আমি এক সন্তানের পিতা। আমার অজ্ঞতা এবং অবহেলা বশত সহবাসের দুয়া ( বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা। ) পরা হয়…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম আলহামদুলিল্লাহ্ আমি এক সন্তানের পিতা। আমার অজ্ঞতা এবং অবহেলা বশত সহবাসের দুয়া ( বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা। ) পরা হয় নাই। বর্তমানে আমি এর গুরুত্ব উপলব্ধি করতে পেরেছি। কিন্তু এখন আমি কি করব। আমার সন্তানকে কি ভাবে শয়তান থেকে কি ভাবে রক্ষা করব?
উত্তর
Published
নিচের দুআটি লক্ষ্য করুন:
أُعِيْذُكُمْ [أَعُوْذُ] بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ
উচ্চারণ : উঈযুকুম {নিজের জন্য পড়লে: আঊযু} বিকালিমা-তিলা-হিত তা-ম্মাতি মিন কুলি শাইতানিওঁ ওয়া হা-ম্মাহ, ওয়া মিন কুলি আইনিল লা-ম্মাহ। অর্থ: আমি তোমাদেরকে আশ্রয়ে রাখছি (অথবা, আমি আশ্রয় গ্রহণ করছি) আলাহর পরিপূর্ণ কথাসমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণি থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে। রাসূলুলাহ সা.এ বাক্যগুলো দ্বারা হাসান (রা) ও হুসাইন (রা)- কে হেফাজত করাতেন। তিনি বলতেন, ইবরাহীম (আ) এ বাক্যদ্বারা তার দু সন্তান ইসমাঈল ও ইসহাককে (আ) হেফাজত করাতেন। বুখারী (৬৪-কিতাবুল আম্বিয়া, ১২-বাব ইয়াযিফ্ফুন)। সকল মুমিন পিতা ও মাতার উচিত সকাল ও সন্ধ্যায় এ বাক্যগুলো পাঠ করে সন্তানদের ফুঁক দেওয়া ও দুআ করা। এছাড়া কুরআনের এই দুঅটিও বিভিন্ন সময় পাঠ করবেন। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
✅