QA As Sunnah Q&A

আমাদের একটা স্বর্ণের দোকান আছে দোকানে প্রায় ৫০ ভরি স্বর্ণ আছে। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় স্বর্ণ সহ দোকানটি আমার চাচাকে ভাড়া দিয়ে মাসে ৫০০০ টাকা করে নিতেন। আমার বাবা মারা যায় ২০০৭ এ। এরপর …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৩৪০৬ • ভিউ: ৭৪ • ২৭ মে, ২০১৫

আমাদের একটা স্বর্ণের দোকান আছে দোকানে প্রায় ৫০ ভরি স্বর্ণ আছে। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় স্বর্ণ সহ দোকানটি আমার চাচাকে ভাড়া দিয়ে মাসে ৫০০০ টাকা করে নিতেন। আমার বাবা মারা যায় ২০০৭ এ। এরপর …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমাদের একটা স্বর্ণের দোকান আছে দোকানে প্রায় ৫০ ভরি স্বর্ণ আছে। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় স্বর্ণ সহ দোকানটি আমার চাচাকে ভাড়া দিয়ে মাসে ৫০০০ টাকা করে নিতেন। আমার বাবা মারা যায় ২০০৭ এ। এরপর থেকে ভাড়া বাড়িয়ে ৬০০০ করে দেয় আমার চাচা। আমরা চার ভাই-বোন। আমি মেজ। আমার মা বেঁচে আছেন। ২০০৭ এ বাবা মারা যাওয়ার সময় আমার বড় বোনের বয়স ছিল ২০, আমার ১৫, আমার ছোট বাইয়ের ১৩, আমার ছোট বোনের ৮ বছর। আমরা সবাই পড়াশোনা অবস্থায় ছিলাম। ইনকাম করার মত কেউ ছিল না। বাবা মারা যাওয়ার সময় দাদী বেঁচে ছিলেন কিন্তু দাদা বাবার আগে মারা যান। আমরা যা ভাড়া পাই তাই দিয়ে আমাদের পরিবার চলে। যেহেতু ইনকাম করার মত পরিবারে কেউ নেই। আমার প্রশ্ন হল
১. প্রায় ৫০ ভরি স্বর্নের যাকাত দিতে হবে কিনা? যদি দিতে হয় কিভাবে দিব? আমাদের তো দেওয়ার মত টাকা নেই যা পাই তা সংসার খরচে চলে যায়। বাবা ২০০৭ এ মারা যাওয়ার পর ২০১৮ পর্যন্ত আমরা কোন যাকাত দিইনি এই স্বর্ণের। যদি দিতে হয় এতদিন যা দিইনি তা কি হবে?
ধন্যবাদ
Email - arifirfanbd@gmail.com
উত্তর
Published
আপনার বাবা মারা যাওয়ার পর উক্ত স্বর্ণ স্বয়ংক্রীয়ভাবে আপনাদের মাঝে বন্টন হয়ে যাবে। বালেগ অবস্থায় যদি সাড়ে সাত ভরি স্বর্ণের কেই মালিক হয় তাহলে তাকে ২০০৮ সাল থেকে ঐ স্বর্ণের যাকাত দিতে হবে। আপনার যে সব ভাই বোন ঐ সময় না বালেগ ছিল তারা যদি সাড়ে সাত ভরি স্বর্ণ পায়ও তবুও ঐ সময় তাদের উপর যাকাত ফরজ হবে না, বালেগ হওয়ার পর থেকে তাদেরকে যাকাত দিতে হবে। আর যদি সাড়ে সাত ভরি স্বর্ণের কম পায় তাহলে কারো উপর যাকাত ফরজ হবে না। আর স্বর্ণ থেকেই যাকাত দিতে হবে যদি টাকা না থাকে। আরেকটি কথা হলো স্বর্ণ এভাবে ভাড়া দেয়া যায় না। এভাবে ভাড়া দেয়া সুদের অন্তর্ভূক্ত। আপনি কারো কাছে ১০ লাখ টাকা দিয়ে মাসে মাসে ৫ হাজার টাকা নেয়া যেমন সুদ, র্স্বর্ণ ভাড়া দিয়েও টাকা নেয়া সুদ। প্রয়োজনে 01762629405 (এশার পর)
✅