QA As Sunnah Q&A

বর্তমানে আমাদের সমাজে দেখা যায়, সবাই ধনী বা সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, দ্বীনদার মেয়ে খুব কম চায়। কিন্তু আমি দ্বীনদার মেয়ে বিয়ে করতে চাই। আমাকে এমন কোন দোয়া বলতে পারেন যেটা পড়লে দ্বীনদার মেয়…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৩৪১ • ভিউ: ৭৯ • ০৪ জানুয়ারী, ২০০৭

বর্তমানে আমাদের সমাজে দেখা যায়, সবাই ধনী বা সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, দ্বীনদার মেয়ে খুব কম চায়। কিন্তু আমি দ্বীনদার মেয়ে বিয়ে করতে চাই। আমাকে এমন কোন দোয়া বলতে পারেন যেটা পড়লে দ্বীনদার মেয়…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
বর্তমানে আমাদের সমাজে দেখা যায়, সবাই ধনী বা সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, দ্বীনদার মেয়ে খুব কম চায়। কিন্তু আমি দ্বীনদার মেয়ে বিয়ে করতে চাই। আমাকে এমন কোন দোয়া বলতে পারেন যেটা পড়লে দ্বীনদার মেয়ে বিয়ে করতে পারব?
উত্তর
Published
আপনি নফল নামাযের সাজদায় এবং অন্যান্য সময় কুরআনে বর্ণিত নিচের দুআ দুটি তেলাওয়াত করতে থাকুন। আমরা দুআ করি আল্লাহ যেন আপনাকে নেক স্ত্রী দান করে। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا১.
উচ্চারণ: রব্বানা- হাবলানা- মিন আঝও-জিনা ও যুররিয়্যাতিনা- কুররতা আইনিন ওয়াজ আলনা- লিল মুত্তাক-না ইমামা। সূরা ফুরক্বন-৭৪। অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের কে দান করুন এমন স্ত্রী এবং সন্তান যারা আমাদের চোখের প্রশান্তি হবে। এবং আপনি আমাদেরকে মুত্তকীনদের ইমাম বানিয়ে দিন। رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ২.
উচ্চরণ: রব্বানা- আ-তিনা ফিদদুনইয়া হাসানাহ ও ফিল আখিরতে হাসানাহ ও ক্বিনা- আযা-বান না-র।
✅