QA As Sunnah Q&A

তাহনিক এর সহীহ বিধান কি? আকীকার সহীহ বিধান কি?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৩৪৯৯ • ভিউ: ৫৬ • ২৮ আগস্ট, ২০১৫

তাহনিক এর সহীহ বিধান কি? আকীকার সহীহ বিধান কি?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
তাহনিক এর সহীহ বিধান কি? আকীকার সহীহ বিধান কি?
উত্তর
Published
সন্তান হওয়ার পর প্রথম দায়িত্ব হলো তাকে আজান শুনানো এরপর মুখে মিষ্টি জাতীয় কিছু দেয়া, ভাল নাম রাখা এবং আকীকা দেয়া। এগুলো সুন্নাত। সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। عَنْ أَبِي مُوسَى ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ وُلِدَ لِي غُلاَمٌ فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَمَّاهُ إِبْرَاهِيمَ فَحَنَّكَهُ بِتَمْرَةٍ وَدَعَا لَهُ بِالْبَرَكَةِ وَدَفَعَهُ إِلَيَّ
আবু মুসা আশআরী রা. বলেন আমার একটি পুত্র সন্তান জন্ম নিলে আমিতাকে রাসূলুল্লাহ সা. এর কাছে নিয়ে গেলাম তখন তিনি তার নাম রাখলেন ইবরাহীম এরপরতাকে একটি খেজুর দ্বারা তাহনিক করালেন (অর্থাৎ মুখে দিলেন) এবং তার জন্য দুআ করলেন। সহীহ বুখারী হাদীস নং ৫৪৬৭। অন্য হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,كُلُّ غُلاَمٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ وَيُسَمَّى প্রতিটি শিশু আকীকার বন্ধনে জড়িত, জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে জবেহ করতে হবে, তার চুল কাটতে হবে এবং নাম রাখতে হবে। সুনানু তিরমিযি, হাদীস নং ১৭৮৩। হাদীসটি সহীহ।
✅