QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমার ২ টি প্রশ্ন ছিল। হয়তো একটু লম্বা এবং সম্পূরক প্রশ্ন। প্রথম প্রশ্নঃ ধরুন আমি কারো কাছে ঋণী আছি কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না যে আমি তার ঋণ পরিশোধ করবো ! যদি খুঁজে পাই এব…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
লেনদেন • প্রশ্ন #৩৫০১ • ভিউ: ২০ • ৩০ আগস্ট, ২০১৫

আসসালামু আলাইকুম। আমার ২ টি প্রশ্ন ছিল। হয়তো একটু লম্বা এবং সম্পূরক প্রশ্ন। প্রথম প্রশ্নঃ ধরুন আমি কারো কাছে ঋণী আছি কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না যে আমি তার ঋণ পরিশোধ করবো ! যদি খুঁজে পাই এব…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমার ২ টি প্রশ্ন ছিল। হয়তো একটু লম্বা এবং সম্পূরক প্রশ্ন। প্রথম প্রশ্নঃ
ধরুন আমি কারো কাছে ঋণী আছি কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না যে আমি তার ঋণ পরিশোধ করবো !
যদি খুঁজে পাই এবং লোকটি যদি বেঁচে না থাকে তা হলে তার পরিবারের কাউকে দিয়ে দিবো ঠিক আছে। কিন্তু যদি খুঁজেই না পাই তা হলে কি করবো?
দ্বিতীয় প্রশ্নঃ
মুসলমানরা মারা গেলে কবরে সোয়াল-জবাব হয়। কিন্তু ওই সকল মুসিলমানদের বেলায় কি ঘটে যারা প্লেন ক্রাশে মারা যায়, নদীতে অথবা সাগরে মারা যায় কোনো চিহ্ন থাকে না তাদের বেলায় কি ঘটে?
এবং অমুসলিম যাদের দাফন করা হয় তাদের বেলায় কি ঘটে তাদেরও কি সওয়াল-জবাব করা হয়?
কুরআন ও হাদিসের আলোকে উত্তর গুলো পেলে উপকৃত হতাম। আপনার সময় দেবার দেবার জন্য
আপনাকে ধন্যবাদ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১। যদি তাকে বা তার ওয়ারিশদেরকে দীর্ঘদিন খুঁজে না পান তাহলে উক্ত টাকা তার সওয়াবের উদ্দেশ্যে কোন গরীব-মিসকিনকে দিয়ে দিবেন। ২। মারা যাওয়ার পর যে অবস্থায় থাকেবে সে অবস্থতেই তাকে প্রশ্ন করা হবে। এটা আল্লাহ তায়ালার জন্য খুব সহজ। কবর মানেই হলো মারা যাওয়ার পরের ঠিকানা।