QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমার শ্বশুর আমার শাশুড়ি কে রাগান্তিত অবস্থায় আমার শাশুড়ির ভাই এবং শ্বশুর এর মা এর উপস্থিতিতে সাত তালাক মুখে বলে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে, পরে সে বাবার বাড়ি চলে যায়। এক স…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৩৫২৭ • ভিউ: ৭৮ • ২৫ সেপ্টেম্বর, ২০১৫

আসসালামু আলাইকুম। আমার শ্বশুর আমার শাশুড়ি কে রাগান্তিত অবস্থায় আমার শাশুড়ির ভাই এবং শ্বশুর এর মা এর উপস্থিতিতে সাত তালাক মুখে বলে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে, পরে সে বাবার বাড়ি চলে যায়। এক স…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমার শ্বশুর আমার শাশুড়ি কে রাগান্তিত অবস্থায় আমার শাশুড়ির ভাই এবং শ্বশুর এর মা এর উপস্থিতিতে সাত তালাক মুখে বলে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে, পরে সে বাবার বাড়ি চলে যায়। এক সপ্তাহ পরে আমার শ্বশুর এর বড় ছেলের চাপাচাপির কারনে তার বাবা তার মায়ের কাছে মাপ চায় এবং বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না / আমাদের তালাক হয় নায়/ এভাবে তালাক বললে তালাক হয় না ইত্যাদি বলে তাকে আবার বাড়ি নিয়ে আবার আগের মত একসাথে থাকা শুরু করে । (উল্লেখ্য যে পূর্বেও সে মানে আমার শ্বশুর তাকে একইভাবে অনেকবার তালাক এর কথা বলেছেন)। আমার প্রথম প্রশ্ন হচ্ছে তাদের এখনকার সম্পর্ক কি হালাল আছে নাকি তারা ব্যভিচার এ লিপ্ত আছে? দ্বিতিও প্রশ্ন হচ্ছে যদি তাদের এখনকার সম্পর্ক হারাম হয়ে থাকে তাহলে তাদের সাথে( শ্বশুর শাশুরি) আমার কত টুকু সম্পর্ক রাখা উচিত বা তাদের কাছে কি পরিমান যাতায়াত করা উচিত? (আমি জানতাম যেখানে বেভিচার হয় সেখানে আল্লাহর গজব বর্ষিত হয়)
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনার শ্বশুর ও শাশুড়ির বিবাহ সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তারা এক সাথে থাকতে পারবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। অবিলম্বে তাদের আলাদা হতে হবে। আপনি বিষয়টি তাদের অবহিত করুন। যদি তারা আপনার কথা না শোনে তাহলে আপনি তাদের সাথে সাভাবিক সম্পর্ক ছিন্ন করুন।
✅