QA As Sunnah Q&A

আসসালামুআলাইকুম, ১. নামাযের নিয়ত কিভাবে করব? আল্লাহু আকবার বলার আগে কি মনে মনে নিয়ত করতে হবে, আল্লাহু আকবার বলে নামায শুরু করে দিব। ২. আমি কোন কারণে যদি যোহরের নামায পড়তে না পাড়ি এবং ওয়াক্ত …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #৩৫৪৮ • ভিউ: ১০ • ১৬ অক্টোবর, ২০১৫

আসসালামুআলাইকুম, ১. নামাযের নিয়ত কিভাবে করব? আল্লাহু আকবার বলার আগে কি মনে মনে নিয়ত করতে হবে, আল্লাহু আকবার বলে নামায শুরু করে দিব। ২. আমি কোন কারণে যদি যোহরের নামায পড়তে না পাড়ি এবং ওয়াক্ত …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুআলাইকুম, ১. নামাযের নিয়ত কিভাবে করব? আল্লাহু আকবার বলার আগে কি মনে মনে নিয়ত করতে হবে, আল্লাহু আকবার বলে নামায শুরু করে দিব। ২. আমি কোন কারণে যদি যোহরের নামায পড়তে না পাড়ি এবং ওয়াক্ত শেষ হয়ে যায় তবে আসরের ওয়াক্তে কি শুধু আসর পড়তে হবে নাকি যোহর পড়ে মানে যোহরের কাযা পড়ে আসর পড়তে হবে।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহু আকবার বলে নামায শুরু করারা আগেই মনের ভিতর কোন ওয়াক্তের কী নামায আদায় করছেন তা নিয়ে আসতে হবে। এটাই নিয়ত। মুখে বলার প্রয়োজন নেই।
২। যদি জামাতে আসরের নামায আদায় করেন, আর জামাত শুরু হওয়ার আগে সময় থাকে তাহলে জুহরের নামায আদায় করে নিবেন, আর যদি সময় না থাকে আসরের পর জুহরের নামায আদায় করবেন। একাকী যদি আসরের নামায আদায় করেন তাহলে আগে যুহরের নামায পড়ে তাহলে আসরের নামায আদায় করবেন।