QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম,,গত কিছু আগে আমাদের বাড়ির এক জনের জামাই মারা গেছেন বিদেশে,তখন আমাদের বাড়ির মহিলারা বিভিন্ন ধরনের নিয়মকানুনের কথা বলতে থাকেন, তার মধ্যে (১) সোয়া লাখবার খতমে ইউনুস খতম করা (২)…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৩৫৭১ • ভিউ: ১১ • ০৮ নভেম্বর, ২০১৫

আসসালামুয়ালাইকুম,,গত কিছু আগে আমাদের বাড়ির এক জনের জামাই মারা গেছেন বিদেশে,তখন আমাদের বাড়ির মহিলারা বিভিন্ন ধরনের নিয়মকানুনের কথা বলতে থাকেন, তার মধ্যে (১) সোয়া লাখবার খতমে ইউনুস খতম করা (২)…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম,,গত কিছু আগে আমাদের বাড়ির এক জনের জামাই মারা গেছেন বিদেশে,তখন আমাদের বাড়ির মহিলারা বিভিন্ন ধরনের নিয়মকানুনের কথা বলতে থাকেন, তার মধ্যে (১) সোয়া লাখবার খতমে ইউনুস খতম করা (২)এক লাখবার দুরুদ শরিফ খতম করা। (৩) এরপর বলছে যে ৪মাস ১০-১৫ দিন কোনো পরপুরুষকে দেখা দিতে পারবে না। তাহলে কি ৪মাস ১৫ দিন পর পরপুরুষ কে দেয়া দেয়া যাবে? । এখন আমার প্রশ্ন হল এইগুলা কতটুকু হাদিস সম্মত? আর মহিলাদের পর্দার ব্যাপারে কোনো দিন কাল সীমাবদ্ধতা আছে কিনা? আমি যখন বললাম যে এইগুলা কই শুনছেন, বলছে হুজুর বলছে। আশা করি উত্তম জওয়াব দিবেন। জাজাকআল্লাহ্
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সোয়া লাখবার খতমে ইউনুস খতম করা, এক লাখবার দুরুদ শরিফ খতম করা হাদীসসম্মত নয়, এগুলো করে মৃত ব্যক্তির কোন লাভ হবে না। এসব বাদ দেয়া জরুরী। স্বামী মারা গেলে স্ত্রী ৪ মাস দশ দিন ইদ্দত পালন করবে। ইদ্দত পালনের অর্থ হলে: বিনা প্রয়োজনে স্বামীর বাড়ির বাইরে যাবে না, স্বাভাবিক পোশাকের বাইরে কোন অতিরিক্ত সাজ-সজ্জা করবে না, সুগন্ধি ব্যবহার করবে না। ইদ্দত চলাকালীণ ঐ মহিলাকে কোথাও বিবাহও দেয়া যাবে না। আর যদি মহিলা গর্ভবতী থাকে তাহলে তার ইদ্দতের সময় হলো বাচ্চা প্রসব করা পর্যন্ত। ৪ মাস ১৫ দিন পর-পুরুষকে দেখা দিতে পারবে না, বিষয়টি একন নয় বরং পরপুরুষকে কখনোই দেখা দিতে পারবে না। পরুপুরুষ থেকে চিরদিনই পর্দা রক্ষা করে চলতে হবে।