QA As Sunnah Q&A

আস সালামু আলাইকুম। আমি একটি মেয়েকে অনেক পছন্দ করি। তা আমার বাবা মা জানে। মেয়ের বাবা মাও জানে। বর্তমান এ বেকার আছি । আমি বিয়ে করতে চাই সম্পর্ক কে হালাল করতে। আমি এটাও ভেবেছি যে এখন বিয়ে করে হ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৩৫৯০ • ভিউ: ১২ • ২৭ নভেম্বর, ২০১৫

আস সালামু আলাইকুম। আমি একটি মেয়েকে অনেক পছন্দ করি। তা আমার বাবা মা জানে। মেয়ের বাবা মাও জানে। বর্তমান এ বেকার আছি । আমি বিয়ে করতে চাই সম্পর্ক কে হালাল করতে। আমি এটাও ভেবেছি যে এখন বিয়ে করে হ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস সালামু আলাইকুম। আমি একটি মেয়েকে অনেক পছন্দ করি। তা আমার বাবা মা জানে। মেয়ের বাবা মাও জানে। বর্তমান এ বেকার আছি । আমি বিয়ে করতে চাই সম্পর্ক কে হালাল করতে। আমি এটাও ভেবেছি যে এখন বিয়ে করে হালাল হই,গুণাহ মুক্ত থাকি। কিন্তু ২ পরিবার আমার চাকরির জন্য বিয়ে করাতে চায় না। আমার বয়স ২৭। আমার আসলে কি করনীয় জানাবেন। জাজাকাল্লাহ খাইরন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনার যা করনীয় আপনি তো এখন তা করতে পারবেন বলে মনে হয় না। আপনার করণীয় হলো ঐ মেয়ের সাথে বিবাহের আগ পর্যন্ত সমস্ত সম্পর্ক ছিন্ন করা। অধিকাংশ আলেমের মতে মেয়ের অভিভাবকের অনুমতি ব্যাতীত বিবাহ বৈধ নয়, সুতরাং তারা বিবাহ না দিলে আপনার জন্য আবশ্যক হলো সম্পর্কচ্ছেদ করা। কিন্তু এটা আপনি পারবেন বলে মনে হয় না। সুতরাং মেয়ের অভিভাবকদেরে এবং আপনার পিতা-মাতাকে বুঝিয়ে এখনই বিয়ে করুন। প্রয়োজনে অন্য কোন মানুষ যারা তাদের কাছে বিশ্বস্ত তাদেরকে দিয়ে বুঝান। আমরা আল্লাহর কাছে দুআ করি আল্লাহ আপনার সমস্যা দূর করে দিন।