QA As Sunnah Q&A

আমার কাছে একজন ভাই জানতে চেয়েছে জামাতে স্বলাতে দাড়ানোর সময় মুকতাদির পায়ের সাথে পা মেলাতেই হবে একথা কোথায় লিখা আছে? আমি এর উত্তরে কিছুই বলতে পারিনি তাই আপনাদের কাছে এই বিষয়টা জানতে চাই।

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #৩৬৪৭ • ভিউ: ১৪ • ২৩ জানুয়ারী, ২০১৬

আমার কাছে একজন ভাই জানতে চেয়েছে জামাতে স্বলাতে দাড়ানোর সময় মুকতাদির পায়ের সাথে পা মেলাতেই হবে একথা কোথায় লিখা আছে? আমি এর উত্তরে কিছুই বলতে পারিনি তাই আপনাদের কাছে এই বিষয়টা জানতে চাই।

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমার কাছে একজন ভাই জানতে চেয়েছে জামাতে স্বলাতে দাড়ানোর সময় মুকতাদির পায়ের সাথে পা মেলাতেই হবে একথা কোথায় লিখা আছে? আমি এর উত্তরে কিছুই বলতে পারিনি তাই আপনাদের কাছে এই বিষয়টা জানতে চাই।
উত্তর
Published
دثنا عمرو بن خالد قال حدثنا زهير عن حميد عن أنس عن النبي صلى الله عليه و سلم قال : ( أقيموا صفوفكم فإني أراكم من وراء ظهري ) . وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه (صحيح البخارى- كتاب الجماعة والإمامة >باب إلزاق المنكب بالمنكب والقدم بالقدم في الصف، হযরত আনাস রাঃ বলেন-রাসূল সাঃ ইরশাদ করেছেন-তোমরা কাতার সোজা কর। নিশ্চয় আমি তোমাদের পিছন থেকেও দেখি। আর আমাদের একেকজন কাঁধের সাথে পাশের জনের কাঁধ মিলাতো, আর পায়ের সাথে পা মিলাতো। {সহীহ বুখারী, হাদীস নং-৬৯২}
হাদীসে কাঁধ মেলানোর কথা আছে এবং পা মেলানোর কথা আছে। কাঁধ মেলানোর অর্থ যদি একজন আরেকজনের বরাবর দাঁড়ানো হয় তাহলে পা মেলানের অর্থও হবে একজনের পা আরেকজনের পা বরাবর হওয়া, পায়ের সাথে পা লাগানো নয়। আর যদি পায়ের সাথে পা লাগানো অর্থ ধরত হয় তাহলে কাঁধের সাথেও কাঁধ লাগাতে হবে, সেটা কতটুকু সম্ভব চিন্তা করুন।