QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, শায়েখ, আমি ফিতরা আদায়েন নিয়ম সম্পক্ষে জানতে চাচ্ছিলাম । ফিতরা কি দিয়ে আদায় করতে হবে? কি পরিমানে আদায় করতে হবে? কখন আদায় করতে হবে? বা ফিতরা আদায়ের উত্তম দিন কোনটি? আশা করি ব…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ফিতরা • প্রশ্ন #৩৬৫৩ • ভিউ: ২১ • ২৯ জানুয়ারী, ২০১৬

আসসালামু আলাইকুম, শায়েখ, আমি ফিতরা আদায়েন নিয়ম সম্পক্ষে জানতে চাচ্ছিলাম । ফিতরা কি দিয়ে আদায় করতে হবে? কি পরিমানে আদায় করতে হবে? কখন আদায় করতে হবে? বা ফিতরা আদায়ের উত্তম দিন কোনটি? আশা করি ব…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, শায়েখ, আমি ফিতরা আদায়েন নিয়ম সম্পক্ষে জানতে চাচ্ছিলাম । ফিতরা কি দিয়ে আদায় করতে হবে? কি পরিমানে আদায় করতে হবে? কখন আদায় করতে হবে? বা ফিতরা আদায়ের উত্তম দিন কোনটি? আশা করি বিস্তারিত যানিয়ে উপক্রিত করবেন ইনশা-আল্লাহ ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। খাদ্য শস্য দিয়ে ফিৎরা আদায় করা উত্তম। সাড়ে তিন কেজি খাদ্য কাউকে দিলে একটি ফিৎরা আদায় করা হবে। ঈদের সালাতে বের হওয়ার আগেই ফিৎরা আদায় করতে হবে। ইবনে উমার রা. বলেন, রা.
فرض رسول الله صلى الله عليه و سلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة
অর্থ: রাসূলুল্লাহ সা. সদকাতুল ফিতর ফরজ করেছেন স্বাধীণ, গোলাম, নারী, পুরুষ, ছোট-বড় প্রতিটি মুসলিমের পক্ষ থেকে এক সা. (সাড়ে তিন কেজির মত) খেজুর অথবা জব এবং তিনি ঈদের সালাতে বের হওয়ার পূর্বেই ফিৎরা আদায় করার নির্দেশ দিয়েছেন। সহীহ বুখারী, হাদীস নং ১৪৩২। এছাড়া অনেক সহীহ হাদীসে গম, কিসমিস, আখরোট ও খাবারের কথা উল্লেখ আছে। একজনকে যত ইচ্ছা ফিৎরা দেওয়া যায়। গম বা আটার ক্ষেত্রে সাড়ে তিন কেজির অর্ধেকও ফিৎরা দেওয়া যায়। টাকা দিয়ে ফিৎরা আদায় করলেও জায়েজ হবে বলে অনেক আলেম মত দিয়েছেন। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0734 নং প্রশ্নের উত্তর।