QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকার সঞ্চয় পত্রের বিপরীতে যে ইন্টারেস দিচ্ছে তা নাকি হারাম। আমি যতটুকু শুনেছি যে সুদি কারবারি করে তার কাছ থেকে সুদ নেওয়া হারাম। যেমন ব্যাংক। কিন্তু সরকার আমার কা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৩৬৬৩ • ভিউ: ৫৭ • ০৮ ফেব্রুয়ারি, ২০১৬

আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকার সঞ্চয় পত্রের বিপরীতে যে ইন্টারেস দিচ্ছে তা নাকি হারাম। আমি যতটুকু শুনেছি যে সুদি কারবারি করে তার কাছ থেকে সুদ নেওয়া হারাম। যেমন ব্যাংক। কিন্তু সরকার আমার কা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম
বাংলাদেশ সরকার সঞ্চয় পত্রের বিপরীতে যে ইন্টারেস দিচ্ছে তা নাকি হারাম। আমি যতটুকু শুনেছি যে সুদি কারবারি করে তার কাছ থেকে সুদ নেওয়া হারাম। যেমন ব্যাংক। কিন্তু সরকার আমার কাছ থেকে টাকা নিয়ে দেশের বা জনগনের উন্নয়নের জন্য কাজ করে কোন সুদি ব্যবসা করেনা তার বিনিময়ে আমাকে ইন্টারেস দিচ্ছে। তাহলে এটা কি হারাম। এমনকি সরকার আমার কাছ থেকে এই টাকার ইনকাম ট্যাক্স কেটে নিচ্ছে তার মানে ইটা আমার ইনকাম। তাহলে আমি সরকারের সাথে ব্যবসা করছি।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। মনে করেন আপনি কাউকে ৫ লাখ টাকা ধার দিলেন সেই টাকা সে বিভিন্ন ভালো কাজে লাগালো। আর বছর শেষে আপনাকে ৫০ হাজার টাকা বেশী দিলো। এটা যেমন সুদ। সঞ্চয়পত্রের অতিরিক্ত টাকাও সুদ। আপনার টাকা দিয়ে যদি ব্যবসা করতো আর আনুপাতিক হারে লাভ দিতো তাহলে জায়েজ হতো। কিন্তু সেই টাকা কোন কাজে ব্যয় করে আরেক খাত থেকে আপনার টাকা শোধ করছে, অতিরিক্ত কিছু টাকাও দিচ্ছে। সুদ তো এটাকেই বলে। কাউকে কর্য দিয়ে অতিরিক্ত গ্রহন করাই সুদ, উক্ত টাকা সেই ব্যক্তি যে কাজেই ব্যায় করুন না কেন। প্রয়োজনে 01762629405 এশার পর।
✅