QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আমি গত অনেক বছর যাবত প্রতি সন্ধ্যায়/রাতে সুরা-ওয়াকিয়া পড়ছি এবং আমি বিশ্বাস করি আল্লাহ এর দ্বারা আমার দারিদ্রতা দূর করে দিয়েছেন বা আমি খুব সচ্ছল জীবন-যাপন করছি। সত্যিই তাই হ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
যিকির দুআ আমল • প্রশ্ন #৩৬৯৭ • ভিউ: ২১ • ১৩ মার্চ, ২০১৬

আসসালামু আলাইকুম, আমি গত অনেক বছর যাবত প্রতি সন্ধ্যায়/রাতে সুরা-ওয়াকিয়া পড়ছি এবং আমি বিশ্বাস করি আল্লাহ এর দ্বারা আমার দারিদ্রতা দূর করে দিয়েছেন বা আমি খুব সচ্ছল জীবন-যাপন করছি। সত্যিই তাই হ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, আমি গত অনেক বছর যাবত প্রতি সন্ধ্যায়/রাতে সুরা-ওয়াকিয়া পড়ছি এবং আমি বিশ্বাস করি আল্লাহ এর দ্বারা আমার দারিদ্রতা দূর করে দিয়েছেন বা আমি খুব সচ্ছল জীবন-যাপন করছি। সত্যিই তাই হচ্ছেও এই আমল শুরু করার পর আল্লাহ আমাকে একবারের জন্যেও দারিদ্রতা/অভাব/ অসচ্ছল করেননি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি গত কিছুদিন হল জানতে পারলাম এই আমলের হাদিসটি নাকি জইফ আবার ;অনেক মুহাদ্দিস একে জাল হাদিস বলেও মতামত দিচ্ছেন। আমার প্রশ্ন হল, আমার এতদিনের আমল কি বৃথা?
আমি কি ভুল আমল/বিদাআত করছি?
আমার এতদিনের আমল আর এর প্রত্যক্ষ ফলাফল কি ভুল?
যদি হাদিস জইফ হয় এর উপর আমল করা যাবে?
আর যদি এই হাদিস জাল হয় তাহলে আমি দারিদ্রতা/অভাব থেকে মুক্ত থাকার জন্য কি কি আমল করব?
দয়া করে আমার প্রশ্নের যথাযথ উত্তর দিবেন। আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবেন ইনশাল্লাহ। আপনার উত্তরের আশায় রইলাম। বিনীত, জুবাইর
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সূরা ওয়াকিয়ার হাদীসটি দূর্বল হলেও আমল করা যাবে। এই সব ক্ষেত্রে দূর্বল হাদীস আমল করা যায়। আপনি নিয়মিত পড়বেন সমস্যা নেই। পর্যাপ্ত রিজিকের জন্য সহীহ হাদীসের নিচের দুআটি সকাল-সন্ধ্যা পড়তে পারেন اللهمَّ إنِّي أَعوذُ بكَ مِن الجبنِ والبخلِ وضَلَعِ الدَّينِ وغَلبةِ الرِّجالِ