QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, শাইখ আমি এক গুনাহ গার বান্দা। গত ৪ জানুয়ারির ভুমিকম্পের পর আমার মনে তিব্র মৃত্যু ভিতি কাজ করে। এরপর থেকে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেয় এবং নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমার এক ম…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৩৭৩ • ভিউ: ৮২ • ০৫ ফেব্রুয়ারি, ২০০৭

আসসালামু আলাইকুম, শাইখ আমি এক গুনাহ গার বান্দা। গত ৪ জানুয়ারির ভুমিকম্পের পর আমার মনে তিব্র মৃত্যু ভিতি কাজ করে। এরপর থেকে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেয় এবং নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমার এক ম…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, শাইখ আমি এক গুনাহ গার বান্দা। গত ৪ জানুয়ারির ভুমিকম্পের পর আমার মনে তিব্র মৃত্যু ভিতি কাজ করে। এরপর থেকে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেয় এবং নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে। ইসলামে প্রেম করা হারাম। আমি তার সাথে সম্পর্ক রাখার জন্য নিজেকে অনেক অপরাধি মনে হয়। জিবনে কারর মনে কষ্ট দেয় নাই এই কারনে অই মেয়ের মনেও কষ্ট দিতে পারছিনা। এদিকে আমি যে সর্ব শক্তিমান আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাচ্ছি। আমি জানি অই মেয়ের সাথে সম্পর্ক রাখা আমার উচিত না। কিন্তু আমি পারছি না সম্পর্ক ভাংতে। আমি জানি আপনি বলবেন সম্পর্ক ভেঙ্গে দিতে। কিন্তু এটা আমি পারছি না। শয়তান বার বার আমাকে প্রতারিত করছে। আপনি আমাকে পরামর্শ দিন আমি কি করবো
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বিবাহপূর্ব সম্পর্ক ইসলামে হারাম। আর আপনি হারাম জানার পরও এইং কাজে লিপ্ত থাকবেন এটা খুবই অন্যায়। আপনি বিয়ে করে নিতে পারেন। অন্যথায় মোবাইল পরিবর্তন করুন, ঐ মেয়ের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিন। এ ব্যাপারে শক্ত সিদ্ধান্ত গ্রহন করুন। আল্লাহ তায়াল কুরআনে বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য পথ খুলে দিবেন। সূরা ত্বলাক, আয়াত ২ং। সুতরাং আমরা আশা করি যদি আপনি আল্লাহকে ভয় করে এই গুনাহ থেকে বিরত হন তাহলে আল্লাহ তায়ালা আপনার জন্য কোন কল্যানকর পথের ব্যবস্থা করে দিবেন । আল্লাহর কাছে গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য দুআ করুন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনাকে সবধরনের গুনাহর কাজ থেকে বিরত থাকার তাওফীক দিন।
✅