QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম...আমি একজন মুসলিম মেয়ে...গত ১ বছর ধরে আমার একটি মুসলিম ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক আছে...আমি আগে ঠিকমতো নামাজ-কালাম পড়তাম না...আল্লাহর রহমতে ঐ ছেলের মাধ্যমে আমি এখন ইসলামের…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবাহ-তালাক • প্রশ্ন #৩৭৪৯ • ভিউ: ১৮ • ০৪ মে, ২০১৬

আসসালামু আলাইকুম...আমি একজন মুসলিম মেয়ে...গত ১ বছর ধরে আমার একটি মুসলিম ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক আছে...আমি আগে ঠিকমতো নামাজ-কালাম পড়তাম না...আল্লাহর রহমতে ঐ ছেলের মাধ্যমে আমি এখন ইসলামের…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম...আমি একজন মুসলিম মেয়ে...গত ১ বছর ধরে আমার একটি মুসলিম ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক আছে...আমি আগে ঠিকমতো নামাজ-কালাম পড়তাম না...আল্লাহর রহমতে ঐ ছেলের মাধ্যমে আমি এখন ইসলামের হুকুম মেনে চলতে সমর্থ হয়েছি...আমাদের দুইজনের পরিবারও আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে...আমার পড়ালেখা শেষ হলে আমরা বিয়ে করতে চাই...ছেলের কিছু টাকা দেনা আছে...ছেলেও এই সময়ের মাঝে অর্থনৈতিভাবে সামর্থ্যবান হতে চায়...ছেলে সৌদি আরব থাকে...ছেলে বাহিরে যাওয়ার আগে আমাকে দেখেছে আর আমিও ছেলেকে দেখেছি...তখন আমাদের মাঝে কোনো সম্পর্ক ছিলো না...ছেলে সৌদি আরব যাওয়ার পর আমাদের মাঝে সম্পর্ক হয়েছে...তাই আমাদের সম্পর্কের পরে ছেলের সাথে আমার সরাসরি কোনোদিন দেখা হয়নি...আমাদের শুধু মোবাইলে যোগাযোগ হয়...আমি জানতে পেরেছি ইসলাম বিবাহ ব্যতীত এমন সম্পর্ককে সমর্থন করে না...এ বিষয় নিয়ে ছেলের সাথে কথা বললে সে বলে,আমাদের যেহেতু বিয়ে হবে তাই এটা বিয়ের পর জায়েজ হয়ে যাবে..কিন্তু আমি এটা নিয়ে বেশ চিন্তিত..
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বিয়ের আগ পর্যন্ত এভাবে কথা বলতে পারবেন না। এটা ইসলাম সমর্থন করে না। আপনি তাকে এসে বিবাহের কাজ সম্পূর্ণ করতে বলুন। এরপর না হয় আবার সেখানে যাবে।