QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম! আসলে অপ্ল কিছু দিন হলো দীনের পথে আসছি। মনে অনেক খটকা ছিল মুটামুটি সেগুলো দূর করতে পারছি কিন্তু একটা বিষয় কোন মতেই দূর করতে পারছি নাহ। অন্তরে ইমান,ইয়াকিন এসে আবার চলে যায় । …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ঈমান • প্রশ্ন #৩৭৬৫ • ভিউ: ১৮ • ২০ মে, ২০১৬

আসসালামুয়ালাইকুম! আসলে অপ্ল কিছু দিন হলো দীনের পথে আসছি। মনে অনেক খটকা ছিল মুটামুটি সেগুলো দূর করতে পারছি কিন্তু একটা বিষয় কোন মতেই দূর করতে পারছি নাহ। অন্তরে ইমান,ইয়াকিন এসে আবার চলে যায় । …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম!
আসলে অপ্ল কিছু দিন হলো দীনের পথে আসছি। মনে অনেক খটকা ছিল মুটামুটি সেগুলো দূর করতে পারছি কিন্তু একটা বিষয় কোন মতেই দূর করতে পারছি নাহ। অন্তরে ইমান,ইয়াকিন এসে আবার চলে যায় । যখন চলে যাই এরপর কোন কিচ্ছুই আর অন্তরে প্রবেশ করতে চায়না আমার ইচ্ছা থাকা সত্যতেও তখন আমার অন্তরে ইমান, ইয়াকিন আনতে পারি নাহ কিসে যেন একটা বাদার সৃষ্টি করে। আবার অনেক সময় অপ্লতেই চলে আসে। এটাই কি ইমান বাড়া -কমা নাকি আমার অন্তরে কোন রোগ আছে (নিফাক-মুনাফিকি)?যদি থাকে এর থেকে বের হওয়ার উপায় কি?এই বিষয় টা নিয়ে অনেক চিন্তাই আছি। আর এই বিষয় টা কি সূরা বাকারাহ ২৮৪, ২৮৫ নাম্বার আয়াতে পরে নাকি!একটু ক্লিয়ার হওয়া দরকার!
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি পাঁচ ওয়াক্ত সালাত যথাযথ আদায় করুন। অন্যান্য সকল ফরজ ও ওয়াজিব আমলগুলো যথাযথ আদায় করুন। সুন্নাত কাজ বেশী বেশী করুন। হারাম থেকে সম্পূর্ণ বেঁচে থাকুন। আল্লাহর কাছে দীনে পথে অটুট থাকার জন্য দুআ করুন। মানুষ যখন কুরআন-হাদীসের কথা- ধর্মের কথা শুনে তখন ধর্মের প্রতি তার আগ্রহ বেড়ে যায়, আবার স্বাভাবিক সময়ে একটু কমে যায়, এটাই ঈমান বাড়া কমা।এই বিষেয়ে চিন্তা করার দরকার নেই। আমারাও আপনার জন্য দুআ করি আল্লাহ আপনকে ইসলামের পথে টিকিয়ে রাখুন।