QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, বর্তমানে রূপার ভরি হিসেবে যাকাত হিসেব করলে মাত্র ২৭-২৮ হাজার টাকা জমার উপর ই যাকাত ফরজ হয়। প্রশ্ন এত কম টাকা নিসাব হলে তো যাকাত গ্রহিতা অনেক কমে যাবে কিন্তু যাকাতদাতা ঘর ঘর…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৩৮১২ • ভিউ: ৭০ • ০৬ জুলাই, ২০১৬

আসসালামু আলাইকুম, বর্তমানে রূপার ভরি হিসেবে যাকাত হিসেব করলে মাত্র ২৭-২৮ হাজার টাকা জমার উপর ই যাকাত ফরজ হয়। প্রশ্ন এত কম টাকা নিসাব হলে তো যাকাত গ্রহিতা অনেক কমে যাবে কিন্তু যাকাতদাতা ঘর ঘর…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, বর্তমানে রূপার ভরি হিসেবে যাকাত হিসেব করলে মাত্র ২৭-২৮ হাজার টাকা জমার উপর ই যাকাত ফরজ হয়। প্রশ্ন এত কম টাকা নিসাব হলে তো যাকাত গ্রহিতা অনেক কমে যাবে কিন্তু যাকাতদাতা ঘর ঘর পাওয়া যাবে! এমন তো অনেক আছে ৫০হাজার ১লাখ টাকা কেউ কোন কাজের জন্য রেখেছে যা একবছর ওভার হয়ে গেছে, বাস্তবে সে নিতান্ত ই গরিব, কিন্তু রূপার হিসেবে সে যাকাত দিতে হবে, যাকাত নিতে পারবে না! মিজানুর রহমান আজহারীর আলোচনায় শুনেছি তিনি বলেছেন বর্তমানে স্বর্ণের হিসেবে নিসাব নির্ধারন করতে হবে, এটি কতটুকু সঠিক হবে? ২য় প্রশ্ন কাউকে কর্জ দিলে হাতে আসার আগে সে টাকার উপর যাকাত আসবে? দয়া করে জানাবেন। যাকাত হিসাব করার একটি চার্ট দিলে ভালো হয়।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। রুপার নিসাব অনুসারে বহু দিন ধরে হিসাব করা হচ্ছে। কিন্তু ইদানিং রুপার মূল্য অনেক কমে যাওয়ায় অনেক আলেমই বলছেন, স্বর্ণের নিসাব অনুযায়ী হিসাব করতে হবে। রুপার নিসাব অনুযায়ী হিসাব করার মধ্যেই অধিক সতর্কতা তবে কেউ চাইলে স্বর্ণের নিসাব অনুযায়ীও হিসাব করতে পারবে ইনশাআল্লাহ। ২। কর্জ দিলে ঐ টাকার যাকাত দিতে হবে। টাকা-পয়সাতে, স্বর্ন-রুপাতে ৪০ ভাগের একভাগে যাকাত দিতে হবে।
✅