QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওআরাহমাতুল্লাহ ওআবারাকাতুহ প্রিয় শাইখ, আমার একটি খুবই গুরুত্বপূর্ণ জীবনঘনিষ্ঠ প্রশ্ন আছে। তাই আপনার দ্বারস্থ হয়েছি। আমাদের সমাজে এমন অনেক অনেক লোক আছেন যারা ৫ ওয়াক্ত সালাত আ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও তাবলিগ • প্রশ্ন #৩৮৩৯ • ভিউ: ২৬ • ০২ আগস্ট, ২০১৬

আসসালামু আলাইকুম ওআরাহমাতুল্লাহ ওআবারাকাতুহ প্রিয় শাইখ, আমার একটি খুবই গুরুত্বপূর্ণ জীবনঘনিষ্ঠ প্রশ্ন আছে। তাই আপনার দ্বারস্থ হয়েছি। আমাদের সমাজে এমন অনেক অনেক লোক আছেন যারা ৫ ওয়াক্ত সালাত আ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওআরাহমাতুল্লাহ ওআবারাকাতুহ প্রিয় শাইখ,
আমার একটি খুবই গুরুত্বপূর্ণ জীবনঘনিষ্ঠ প্রশ্ন আছে। তাই আপনার দ্বারস্থ হয়েছি। আমাদের সমাজে এমন অনেক অনেক লোক আছেন যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করেন না। কেউ কেউ এমনও আছেন, যারা ৩ ওয়াক্ত বা ৪ ওয়াক্ত সালাত আদায় করেন, বাকি সালাত আদায় করেন না। আমার প্রশ্ন হচ্ছে -
(১) এমন লোকের অন্য ফরজ ইবাদত যেমন, যাকাত, সাওম, হজ্জ আল্লাহর কাছে কবুল হবে কি না? পাশাপাশি অন্যান্য আরো যেসব ফরজ বা ওয়াজিব ইবাদত আছে সেগুলো কবুল হবে কি না?
(২) এমন লোকের অন্য নফল ইবাদত যেমন, নফল সালাত, নফল সাওম, নফল দান সাদাকা, ফিতরা ইত্যাদি আল্লাহর কাছে কবুল হবে কি না?
জানালে খুবই উপকৃত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওআরাহমাতুল্লাহ। জাজাকাল্লাহু খাইরান, এস. এম. রুম্মান ওয়াহিদ, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০১৭১৫১৩৪১৬১6
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। নামায ছেড়ে দেয়া অত্যন্ত গর্হিত কাজ। তবে নামায নিয়মিত না পড়ার কারণে অন্যান্য ফরজ ও নফল ইবাদত কবুল হবে না, এমন নয়। অন্যান্য ইবাদত কবুল হবে।