QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন গাইড কোম্পানি টাকা দেয় এবং তা শিক্ষক কর্মচারীরা ভাগ করে নেয়। এর বিনিময়ে শিক্ষকগণ ঐ কোম্পানির বই ক্রয়ের জন্য ছাত্র/ছাত্র…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৩৮৫০ • ভিউ: ৬৩ • ১৩ আগস্ট, ২০১৬

আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন গাইড কোম্পানি টাকা দেয় এবং তা শিক্ষক কর্মচারীরা ভাগ করে নেয়। এর বিনিময়ে শিক্ষকগণ ঐ কোম্পানির বই ক্রয়ের জন্য ছাত্র/ছাত্র…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন গাইড কোম্পানি টাকা দেয় এবং তা শিক্ষক কর্মচারীরা ভাগ করে নেয়। এর বিনিময়ে শিক্ষকগণ ঐ কোম্পানির বই ক্রয়ের জন্য ছাত্র/ছাত্রীদের উদ্ভুদ্ধ করেন। এই আয়টা হালাল কি না। দয়াকরে ব্যাখ্যাসহ বলবেন। উল্লেখ্য যে, বেশিরভাগ সময়েই এই টাকা নিয়ে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ও শিক্ষকগণের মধ্যে দরকষাকষি করে নির্ধারিত হয়। যদি হালাল না হয় তাহলে এই টাকা নিয়ে গরীব কাউকে দান করা ভালো? নাকি না নেওয়াই ভালো? দয়াকরে বিস্তারিত বলবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এটা ইনকামের কোন বৈধ সোর্স নয়। কারণ এর মাধ্যমে শিক্ষকরা নিম্নমানের বই বা গাইড কিনতে ছাত্রদের উৎসাহিত করতে পারে, এতে শিক্ষার্থীদের ক্ষতি হবে। ২য় আরেকটি কারণ কিসের বিনিমেয় সে টাকা নিচ্ছে? যদি শিক্ষকরা কোম্পানীর কর্মচারী হয় যে, তারা বই বিক্র করে দিবে বিনিময়ে কমিশন পাবে তাহলে সমস্যা ছিল না। কিন্তু এখানে তো তাও না। যদি শিক্ষকরা কোম্পানীর চাকুরী করে তবুও শিক্ষক থাকা অবস্থায় নিজের ছাত্রদেরকে এই বই কেনার উৎসাহ দিয়ে কোন সুবিধা নেয়া বৈধ হবে না, কারণ এতে শিক্ষকের চাপের কারণে অনিচ্ছা সত্বেও নিম্নমানের বা অপছন্দের বই কিনতে সে বাধ্য। তবে অন্য কোথাও বিক্রি করে কমিশনে নিতে পারে।
✅