QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। হযরত আমার কয়টা প্রশ্নের উত্তর দিবেন দয়া করে - ১. আত্মীয় স্বজন একজন আর একজনের সাথে যোগাযোগ করলে কি ছোট হয়ে যাওয়া হয়? বিশেষ করে ছেলের বাবা মা যদি; ছেলের বউয়ে…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৩৮৭১ • ভিউ: ৫৭ • ০৩ সেপ্টেম্বর, ২০১৬

আস-সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। হযরত আমার কয়টা প্রশ্নের উত্তর দিবেন দয়া করে - ১. আত্মীয় স্বজন একজন আর একজনের সাথে যোগাযোগ করলে কি ছোট হয়ে যাওয়া হয়? বিশেষ করে ছেলের বাবা মা যদি; ছেলের বউয়ে…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। হযরত আমার কয়টা প্রশ্নের উত্তর দিবেন দয়া করে -

১. আত্মীয় স্বজন একজন আর একজনের সাথে যোগাযোগ করলে কি ছোট হয়ে যাওয়া হয়?
বিশেষ করে ছেলের বাবা মা যদি; ছেলের বউয়ের বাবা মায়ের সাথে যোগাযোগ (ফোনে) করে। এতে কি ছেলের বাবা মায়ের মান সম্মান হানি হয় / তাহারা ছোটো হয়ে যায়?

এবং কোরআন ও হাদিসে কোথাও কি লিখা (নিয়ম) আছে যে শুধু মেয়েদের বাবা মারা ছেলের বাবা মায়ের সাথে (ফোন)/ যোগাযোগ করবে? বা আগে মেয়ের বাবা মা ছেলের বাবা মায়ের সাথে যোগাযোগ করবে; তার পর ছেলের বাবা মা মেয়ের বাবা-মা সাথে যোগাযোগ করবে?

এক জন বাবা তার মেয়েকে বিয়ে দিয়ে কি ছেলে / ছেলের বাবা মায়ের কাছে আজীবন জিম্মি হয়ে থাকতে হয়/ হবে?
আত্মীয়-স্বজন একজন একজনের বাড়িতে দেখতে গেলে রামজানে; কোরবানিতে; শীতের মৌসুমে; গরমের মৌসুমে --আম কাঁঠাল; শীতের রকমারি পিঠা; বুট মুরি; সেমাই চিনি; গরু ছাগল ইত্যাদি নেওয়াটা কি সুন্নাত? নাকি আমাদের সামাজিক একটা নিয়ম? নাকি দায়িত্ব? বিশেষ করে মেয়ের বাবা-মা এর ক্ষেত্রে? দয়া করে কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা দিবেন।

২. আল্লাহ ও রাসূলের পরে বাবা মায়ের স্থান? সন্তান যতই অন্যায় করুক না কেন বাবা-মায়ের কাছে ক্ষমার যোগ্য?
বাবা-মা যদি সন্তানদের ক্ষেত্রে নীতিগত বিচার যদি না করে বা প্রত্যেক সন্তানদেরকে সমান দৃষ্টিতে না দেখে। এটা কি বাবা মায়ের জন্য জায়েজ / না কি অন্যায়? যদি জায়েজ হয় বা অন্যায় হয়? কাল কেয়ামতের দিন আল্লাহ কি বাবা-মাকে প্রশ্নের সম্মুখীন করবেন?

৩. দুনিয়াতে তো আমরা সবাই অস্থায়ী; দুনিয়াতে অস্থায়ীভাবে থাকার জন্য এখন পর্যন্ত আমাদের কোন ঘর করা হয় নাই। ঘর করার উদ্দেশ্যে আমরা একজন থেকে ২.৫ শতাংশ জমি ক্রয় করি। ক্রয় বাবদ জমির মূল্যের তিন ভাগের এক ভাগ জমির মালিককে পরিশোধ করা হয়। বাকি দুই ভাগের টাকা পরিশোধ করতে গেলে/ পরিশোধ করতে চাইলে জমির মালিক স্বেচ্ছায় আমাদেরকে বলে বাকি টাকা আমাদের কাছে রাখার জন্য। কারণ তিনি টাকাটা খরচ করে ফেলবে বিদায় আমাদের কাছে রাখতে বলেন। এখন তো এই টাকাটা আমাদের কাছে আমানতস্বরূপ তাই নয় কি? আর আমরা তো দেনাদার। এখন কি এই টাকার যাকাত দিতে হবে আমাদেরকে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১। ছেলের বাবার পক্ষ থেকে ছেলের বউয়ের বাব-মায়ের সাথে যোগাযোগ রাখা কোন অন্যায় নয়। আত্মীয়-স্বজনরা একজনআরেকজনকে সম্মান করবে এটাতো খুবই ভালো কাজ। ছেলের বাবা মা ছেলের বউয়ের বাবা মায়ের সাথে যোগাযোগ করাকে খারাপ মনে করা নীচু মনের মানসিকতার পরিচয়। একটা পরিহার করা আবশ্যক। ২। কোন সন্তানের প্রতি পিতা-মাতা অন্যায় করলে অবশ্যই তারা অপরাধী হবেন। তবে কোন সন্তানের পিতা-মাতার প্রতি অধিক যত্নবান হওয়ার কারণে পিতা-মাতা সেই সব সন্তানদের কিছু টাক-পয়সা বেশী দিলে সেটা অন্যায় হবে ন। ৩। না, আপনাদের এই টাকার যাকাত দিতে হবে না। তবে টাকার যিনি মালিক তাকে ঐ টাকার যাকাত দিতে হবে।
✅