QA As Sunnah Q&A

আমার পরিচিত এক বোনের ঘটনা। তার হাজবেন্ড বাবা ও খালাত ভাইয়ের পার্টনারশিপ বিজনেস কোম্পানিতে চাকরি করে। রিয়েল এস্টেট বিজনেস তাদের। সম্প্রতি একটা সমস্যায় পড়ে হাজবেন্ডের বাবা ও খালাত ভাইয়েরা সুদী…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৩৯০১ • ভিউ: ৫৭ • ০৩ অক্টোবর, ২০১৬

আমার পরিচিত এক বোনের ঘটনা। তার হাজবেন্ড বাবা ও খালাত ভাইয়ের পার্টনারশিপ বিজনেস কোম্পানিতে চাকরি করে। রিয়েল এস্টেট বিজনেস তাদের। সম্প্রতি একটা সমস্যায় পড়ে হাজবেন্ডের বাবা ও খালাত ভাইয়েরা সুদী…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমার পরিচিত এক বোনের ঘটনা। তার হাজবেন্ড বাবা ও খালাত ভাইয়ের পার্টনারশিপ বিজনেস কোম্পানিতে চাকরি করে। রিয়েল এস্টেট বিজনেস তাদের। সম্প্রতি একটা সমস্যায় পড়ে হাজবেন্ডের বাবা ও খালাত ভাইয়েরা সুদী ব্যাংক থেকে লোন নিয়েছে। অন্য কোথাও থেকে এত টাকা লোন পাচ্ছিল না তারা। বোনটির হাজবেন্ড তখন কোম্পানির একাউন্টস দেখত, যেখানে তাকে সুদী লোনের হিসাব রাখতে হবে। এ কারণে বোনটি হাজবেন্ডের ইনকাম গ্রহণ করা থেকে বিরত থাকে। হাজবেন্ডকে তাগাদা দেয় যেন সে এখান থেকে বের হয়ে অন্য কোথাও চাকরি নেয়। কিন্তু চাকরি ছাড়ার ব্যাপারটা হাজবেন্ডের বাবা এবং খালাতো ভাই কেউই মেনে নিচ্ছে না। অফিসের একাউন্টসের দায়িত্ব ছাড়িয়ে তাকে এডমিন এন্ড পারচেসের দায়িত্ব দিয়েছে। আপাতত এই অবস্থায় অফিসের কর্মচারীদের বেতন দেয়া হচ্ছে সেই ব্যাংক লোন থেকে। বোনটি জানতে চায়, এই বেতন কর্মচারীদের জন্য অর্থাৎ তার হাজবেন্ডের জন্য হালাল হবে কি না? হালাল না হলে বোনটির করণীয় কী? উল্লেখ্য, বোনটি নিজেও হালাল উপায়ে ইনকাম করে।
উত্তর
Published
বেতন হালাল হবে আশ করি, কারণ এখানে সুদের ব্যবসা হয় না। কিন্তু লোন নেওয়ার কারণে কোম্পানীর মালিক পক্ষের সকলের কবীরা গুনাহ হবে। যদি অন্য কোন উপার্জনের ব্যবস্থা থাকে তাহলে এই ধরণের কোম্পানী থেকে অবসর নেয়া জরুরী বলে মনে করি। কারণ তারা হারামের সাথে জড়িয়ে গেছে।
✅