QA As Sunnah Q&A

১। আকিকা দেয়া কি সবার জন্য ফরজ? ২। মৃত ব্যাক্তির নামে কি আকিকা হয়? ৩। আকিকার সম্পুর্ন বিধান কি? ৪। কুরবানির সাথে কি আকিকার নিয়ত করা যায় কিনা?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
কুরআন • প্রশ্ন #৩৯২০ • ভিউ: ৮০ • ২২ অক্টোবর, ২০১৬

১। আকিকা দেয়া কি সবার জন্য ফরজ? ২। মৃত ব্যাক্তির নামে কি আকিকা হয়? ৩। আকিকার সম্পুর্ন বিধান কি? ৪। কুরবানির সাথে কি আকিকার নিয়ত করা যায় কিনা?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
১। আকিকা দেয়া কি সবার জন্য ফরজ? ২। মৃত ব্যাক্তির নামে কি আকিকা হয়? ৩। আকিকার সম্পুর্ন বিধান কি? ৪। কুরবানির সাথে কি আকিকার নিয়ত করা যায় কিনা?
উত্তর
Published
আকীকা দেয়া সবার জন্য সুন্নাত, কারো জন্য ফরজ নয়। হাদীসে আছে রাসূলুল্লাহ সা. বলেছেন,كُلُّ غُلاَمٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ وَيُسَمَّى প্রতিটি শিশু আকীকার বন্ধনে জড়িত, জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে জবেহ করতে হবে, তার চুল কাটতে হবে এবং নাম রাখতে হবে। সুনানু তিরমিযি, হাদীস নং১৭৮৩। হাদীসটি সহীহ। সুতরাং মারা যাওয়ার পর আকীকা দেয়ার প্রয়োজন নেই। কুরবানীর সাথে আকীকা করা সুন্নাহ নয়, আদৌ হবে কিন তা নিয়ে বিতর্ক আছে। জন্মের সাতে দিনে আকীকা করতে হবে, ছাগল, ভেড়া জাতীয় ছোট পশু দিয়ে আকীকা করতে হবে। এটাই সুন্নাত।
✅