QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, মুহতারাম, ০১) কাবলাল জুম্মার পর যে আযান হয় তার সাথে সাথে উত্তর দেয়া ও তার পরে আযানের দুআ পড়া কী সুন্নাহসম্মত? যদি সুন্নাহসম্মত হয়, তবে কী কাবকাল জুম্নার পরপরই খুতবা শুরু না…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #৩৯৭৬ • ভিউ: ১৪ • ১৭ ডিসেম্বর, ২০১৬

আসসালামু আলাইকুম, মুহতারাম, ০১) কাবলাল জুম্মার পর যে আযান হয় তার সাথে সাথে উত্তর দেয়া ও তার পরে আযানের দুআ পড়া কী সুন্নাহসম্মত? যদি সুন্নাহসম্মত হয়, তবে কী কাবকাল জুম্নার পরপরই খুতবা শুরু না…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, মুহতারাম,
০১) কাবলাল জুম্মার পর যে আযান হয় তার সাথে সাথে উত্তর দেয়া ও তার পরে আযানের দুআ পড়া কী সুন্নাহসম্মত? যদি সুন্নাহসম্মত হয়, তবে কী কাবকাল জুম্নার পরপরই খুতবা শুরু না করে মুস্ললদের আযানের দুআ পড়ার জন্য সময় দেয়া সুন্নাহসম্মত?
০২) জুম্মার দিন মল খুতবার আগে বাংলা খুতবা চলাকালীন অবস্থায় কোন মুসল্লি মসজিদে উপস্থিত হলে তার জন্য, তাহিয়াতুল মসজিদ পড়া কী সুন্নাহসম্মত?
আসসালামু আলাইকুম।
উত্তর
Published
রাসূলুল্লাহ সা. এর সময় শুধু একবার আযান দেওয়া হতো, তারপরই মূল খুতবা শুরু হয়ে যেত। উসমান রা. এর সময় মানুষ বেশী হয়ে যাওয়ায় তিনি ২টি আজানের প্রচলন করেন। তখন দ্বিতীয় আজানের পর খুতবা শুরু হতো। উভয় আযানের পর দুআ পড়া সুন্নাহসম্মত। কবলাল জুমুআর পর খুতবা শুর হয় না, আযান হয়,তারপর খুতবা হয়। আযানের পর তো একটু সময় দেয়া হয় বলেই জানি। ২। বাংলা খুতবা চলাকালীন তাহিয়্যাতুল মসজিদ পড়া সুন্নাহসম্মত। কারণ এটা মূল খুতবা নয়।