QA As Sunnah Q&A

আমার পিতা একজন সরকারী ব্যাংকের(সূদভিত্তিক) কর্মকর্তা। আমি বি এস সি চতুর্থ বর্ষের একজন ছাত্র(KUET)। বাসা কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয় খুলনাতে হবার দরুন আমি বিশ্ববিদ্যালয় এর হল এ থাকি। আমি আমার …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #৩৯৯ • ভিউ: ৭৫ • ০৩ মার্চ, ২০০৭

আমার পিতা একজন সরকারী ব্যাংকের(সূদভিত্তিক) কর্মকর্তা। আমি বি এস সি চতুর্থ বর্ষের একজন ছাত্র(KUET)। বাসা কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয় খুলনাতে হবার দরুন আমি বিশ্ববিদ্যালয় এর হল এ থাকি। আমি আমার …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমার পিতা একজন সরকারী ব্যাংকের(সূদভিত্তিক) কর্মকর্তা। আমি বি এস সি চতুর্থ বর্ষের একজন ছাত্র(KUET)। বাসা কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয় খুলনাতে হবার দরুন আমি বিশ্ববিদ্যালয় এর হল এ থাকি। আমি আমার যাবতীয় খরচ আমার পিতার কাছ থেকেই নিয়ে থাকি। যেহেতু আমার পিতার আয় হালাল নয় সেহেতু আমি নিয়্যাত রেখেছি যে আমি তার কাছ থেকে যত টাকাই নিচ্ছি সেটা ঋণ হিসেবে নিচ্ছি। আল্লাহ তৌফিক দিলে আমি পড়াশোনা শেষে এই ঋণ ধীরে ধীরে মিটিয়ে দিব। আমি পড়াশোনার ক্ষতির ভয় এবং অনেকটা অলসতার কারনে সেভাবে টিউশনি খুজি নাই। এখন আমার প্রশ্ন স্যারের কাছে এভাবে পিতার কাছ থেকে ঋণ এর নিয়্যাত এ মাসিক টাকা নেওয়া আমার জন্য হালাল হচ্ছে কিনা?
উত্তর
Published
ঋনের নিয়তে টাকা নিলে কোন অসুবিধা নেই। তবে সুযোগ থাকলে আপনার পিতাকে হারাম বাদ দিয়ে কোন হালাল পেশায় যোগ দেয়ার জন্য বলবেন ।
✅