QA As Sunnah Q&A

আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শেখ, আমরা উত্তর আমেরিকার কানাডা থেকে আপনার কাছে জানতে চাচ্ছি যে, আমাদের কিছু বন্ধু আছে যারা পেশায় গাড়ি/ট্যাক্সি/ট্রাক/ডেলিভারি চালক। তা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #৪০৬৭ • ভিউ: ১৭ • ১৮ মার্চ, ২০১৭

আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শেখ, আমরা উত্তর আমেরিকার কানাডা থেকে আপনার কাছে জানতে চাচ্ছি যে, আমাদের কিছু বন্ধু আছে যারা পেশায় গাড়ি/ট্যাক্সি/ট্রাক/ডেলিভারি চালক। তা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শেখ, আমরা উত্তর আমেরিকার কানাডা থেকে আপনার কাছে জানতে চাচ্ছি যে, আমাদের কিছু বন্ধু আছে যারা পেশায় গাড়ি/ট্যাক্সি/ট্রাক/ডেলিভারি চালক। তারা তাদের গাড়ির odometer (দূরত্বমাপণী) মাইলেজ কিছু দিন পর পর কমিয়ে দিয়ে, ওই গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে। উদাহরণ স্বরূপ যদি তাদের গাড়ির আসল মাইলেজ যদি ৮০০০০ কিলোমিটার থাকে তাহলে তারা ওই আসল মাইলেজকে কমিয়ে ৪০০০০ কিলোমিটারে আনে, যাতে করে তাদের গাড়ির গ্যারান্টি ঠিক রাখতে পারে। কারণ এসব দেশে গাড়ির সম্পূর্ণ গ্যারান্টি সাধারণত ৬০০০০ কিলোমিটারে (কিম্বা ৫ বৎসর - যেটা আগে শেষ হয়) শেষ হয়ে যায়, ক্ষেত্র বিশেষে তাহা এক লক্ষ কিলোমিটার পর্যন্ত হতে পারে (কিম্বা ৫ বৎসর - যেটা আগে শেষ হয়)। যেহেতু তারা প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা গাড়ি চালায়, তাই গাড়ির মাইলেজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় অর্থাৎ ৫ বৎসর শেষ হবার আগেই গ্যারান্টির জন্য নির্দিষ্ট মাইলেজ শেষ হয়ে যায়। তাই গাড়ির গ্যারান্টি ঠিক রাখার জন্য তারা এই অবৈধ পন্থা অবলম্বন করে থাকে। আমার জানামতে ওজনে কম দেওয়া একটা কবিরাহ গুনাহ, এবং সেই সাথে এই ধরনের মাইলেজ চুরি এক প্রকারের ছলনা, দেশের আইন ভঙ্গ করার মতো অপরাধ। এবং তারা যখন গাড়িটি বিক্রি করে তখন এই গাড়ির ক্রেতা কোনদিনই জানতে পারে না গাড়ির আসল মাইলেজ কত ছিল গাড়ি বিক্রির সময়। এটাতো কাউকে ঠেকানোর মতো অপরাধ এবং সেই সাথে ওজনে কম দেওয়ার অপরাধও বটে। সূরা আল-ইসরা (১৭), আয়াত ৩৫ এবং সূরা আর-রহমান (৫৫), আয়াত ০৯ অনুসারে ওজনে কিম্বা পরিমাপে কম দেওয়ার হুকুম নাই। অতএব ; এইভাবে মাইলেজ কারচুপির দ্বারা অর্জিত অর্থ কি হারাম উপার্জন বলে গণ্য হবে? উপার্জন হারাম হলে ওই হারাম উপার্জনের অর্থ দিয়ে খেলে তাহার কিম্বা তাহার পরিবারের সদস্যদের ইবাদত কবুল হবে কি? উপার্জন হারাম হলে তাহাদের দান করার হুকুম কি?
বিনীত ভাবে অনুরোধে,
মোহাম্মদ হোসাইন। কুইবেক, কানাডা।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ইনকাম হারাম হবে না। তবে এই কাজ অপরাধ, গোনাহ হওয়ার মত কাজ।