QA As Sunnah Q&A

আচ্ছালামু আলাইকু। আমি এই সাইটে প্রথম প্রশ্ন করছি। প্রশ্ন করার ক্ষেত্রে কোনো ভুলত্রুটি হলে জানাবেন। আমার প্রশ্ন হলো: মাগরিবের নামাজের জামাতের আগে দুই রাকাত নামাজের গুরুত্বের কথা হাদিসে বলা আছ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
নফল সালাত • প্রশ্ন #৪১৩১ • ভিউ: ৭৮ • ২১ মে, ২০১৭

আচ্ছালামু আলাইকু। আমি এই সাইটে প্রথম প্রশ্ন করছি। প্রশ্ন করার ক্ষেত্রে কোনো ভুলত্রুটি হলে জানাবেন। আমার প্রশ্ন হলো: মাগরিবের নামাজের জামাতের আগে দুই রাকাত নামাজের গুরুত্বের কথা হাদিসে বলা আছ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আচ্ছালামু আলাইকু। আমি এই সাইটে প্রথম প্রশ্ন করছি। প্রশ্ন করার ক্ষেত্রে কোনো ভুলত্রুটি হলে জানাবেন। আমার প্রশ্ন হলো: মাগরিবের নামাজের জামাতের আগে দুই রাকাত নামাজের গুরুত্বের কথা হাদিসে বলা আছে। আমার মা জানতে চেয়েছেন মহিলারা ঘরে বসে নামাজ পড়লে মাগরিবের ফরজ নামাজের আগে ওই দুই রাকাত নামাজ পরতে পারবে কি না? এবং যদি পড়তে পারে তাহলে প্রত্যেকবার ওজু করার পরে যে দুই রাকাত নামাজের কথা হাদিসে আছে (তাহিয়াতুল অজু) সেই দুই রাকাত নামাজ এবং মাগরিবের ফরজের আগের দুই রাকাত নামাজ মিলিয়ে মোট চার রাকাত পড়তে হবে, নাকি শুধু দুই রাকাত নামাজ পরলেই অজুর নামাজ এবং মাগরিবের আগের দুই রাকাত নামাজের ফজিলত একসাথে পাওয়া যাবে। ধন্যবাদ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে তো মহিলাদের নিষেধ করা হয় নি, সুতরাং মহিলারাও পড়তে পারেন। দুই রাকআত পড়লেই দুই ফজিলতের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ।
✅