QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। অনেক বিজ্ঞ আলেম গন বলেন যে টিসু পেপার ব্যব হার করা বিদাত বা নাজায়েজ। কিন্তু আমার প্রস্রাব করার পরেও একটু একটু প্রস্রাব বের হয়। টিসু পেপার নিয়ে কিছুক্ষন অপেক্ষা করলে প্রস্রা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ত্বহারাত পবিত্রতা • প্রশ্ন #৪১৫ • ভিউ: ১৭ • ১৯ মার্চ, ২০০৭

আসসালামু আলাইকুম। অনেক বিজ্ঞ আলেম গন বলেন যে টিসু পেপার ব্যব হার করা বিদাত বা নাজায়েজ। কিন্তু আমার প্রস্রাব করার পরেও একটু একটু প্রস্রাব বের হয়। টিসু পেপার নিয়ে কিছুক্ষন অপেক্ষা করলে প্রস্রা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। অনেক বিজ্ঞ আলেম গন বলেন যে টিসু পেপার ব্যব হার করা বিদাত বা নাজায়েজ। কিন্তু আমার প্রস্রাব করার পরেও একটু একটু প্রস্রাব বের হয়। টিসু পেপার নিয়ে কিছুক্ষন অপেক্ষা করলে প্রস্রাব বের হওয়া বন্ধ হয়। এই অবস্থায় আমি যদি টিসু পেপার ব্যবহার না করে সরাসরি পানি দিয়ে ধুয়ে নিই তাহলে কি কাপড় পাক থাকবে? আমি যতদুর জানি, প্রস্রাব কাপড়ে লাগলে পবিত্রতা থাকে না। ধন্যবাদ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। পানি কিংবা টিস্যু পেপার যে কোন একটি দ্বারাই পবিত্রতা অর্জিত হয়। তবে উভয়টি একসাথে ব্যবহার করাকে ফকিহগণ উত্তম বলেছেন। আপনার যদি এমন মনে হয় শুধু পানি ব্যবহার করলে পরে প্রসাব বের হবে তাহলে টিস্যু ব্যবহারের পর পানি ব্যবহার করবেন।টিস্যু ব্যবহার না জায়েজ নয়। রাসূলুল্লাহ সা. এবং পরবর্তীরা ঢিলা ব্যবহার করতেন। বর্তমানে ঢিলার স্থানে টিস্যু ব্যবহার করা হয়। তবে টিস্যু নিয়ে হাটাহাটি করবেন না। যতটা সম্ভব বসেই টিস্যু ব্যবহার করবেন। একান্ত প্রয়োজন হলে দাঁড়াতে পারেন তবে হাটাহাটি করবেন না। রাসূলুল্লাহ সা. কিংবা সাহাবীদের থেকে হাটাহাটির বিষয়টি পাওয়া যায় না। অনেকেই এই হাটাহাটিকে বিদআত বলেছেন।