QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রশ্ন ১. আমার স্ত্রীর নিকট ১ বছর সময় অবধি নিসাব পরিমাণ স্বর্ণ বা এর বেশি গচ্ছিত ছিল। কিন্তু ১ বছর সময়ের পরে পরবর্তীতে এর পরিমাণ নিসাব অপেক্ষা কমে যায়। তাহলে…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৪১৭১ • ভিউ: ৭৪ • ৩০ জুন, ২০১৭

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রশ্ন ১. আমার স্ত্রীর নিকট ১ বছর সময় অবধি নিসাব পরিমাণ স্বর্ণ বা এর বেশি গচ্ছিত ছিল। কিন্তু ১ বছর সময়ের পরে পরবর্তীতে এর পরিমাণ নিসাব অপেক্ষা কমে যায়। তাহলে…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
প্রশ্ন ১. আমার স্ত্রীর নিকট ১ বছর সময় অবধি নিসাব পরিমাণ স্বর্ণ বা এর বেশি গচ্ছিত ছিল। কিন্তু ১ বছর সময়ের পরে পরবর্তীতে এর পরিমাণ নিসাব অপেক্ষা কমে যায়। তাহলে ১ বছর ধরে নিসাবের চেয়ে বেশি গচ্ছিত থাকা মোট সম্পদের উপর তার যাকাত আদায় করতে হবে কিনা?
২. স্ত্রীর নিজের স্বর্ণের পরিমাণ কমপক্ষে সাড়ে তোলা হতে হবে নাকি স্বামীর পাওয়া উপহারসামগ্রী যোগ করে সাড়ে সাত তোলা হতে হবে? নাকি স্ত্রীর ব্যক্তিগত সম্পদ নিসাব বা এর বেশি হলে তার উপর হিসাব করে যাকাত দিতে হবে?
৩. স্ত্রীর উপর যাকাত ফরজ হলে এবং তার উপার্জনে সংশ্লিষ্টতা না থাকলে স্বামী যাকাত আদায়ের অর্থ যোগান দিলেই স্ত্রীর যাকাত আদায় হয়ে যাবে কিনা?
৪.আর একসাথে যাকাত আদায়ের পুরো অর্থ নগদ না থাকলে দ্রুত সময়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা?
৫. যাকাতের অর্থ বন্টনের ক্ষেত্রে কি বেশি সংখ্যক অসহায় মানুষ কে বেছে নেওয়া ভাল? নাকি একজন, দুজন দরিদ্র ব্যক্তিকে আয় সৃষ্টিকারী কোন খাতে যাকাত দেওয়া ভাল? ধন্যবাদ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১। আপনারা স্ত্রী নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে যাকাত যোগ্য মোট সম্পদের ১ বছরের যাকাত দিতে হবে। ২। স্ত্রী উপহার পেয়ে কিংবা যে ভাবেই মালিক হোক না কেন, তার মালিকানায় যদি শুধু স্বর্ণ সাড়ে সাত তোলা থাকে আর অন্য সম্পদ না থাকে তাহলে তাকে ঐ স্বর্ণের যাকাত দিতে হবে। আর যদি স্বর্ণ সাড়ে সাত তোলার কম থাকে সাথে অন্য যাকাতযোগ্য সম্পদও তথা রুপা বা টাকা পয়সা থাকে তাহলে পুরো সম্পদের যাকাত দিতে হবে। টাকায় হিসাব করে শতকার আড়াই টাকা হারে যাকাত দিবে। যদি স্বর্ণ থাকে সাড়ে সাত তোলার কম আর অন্য কোন যাকাতযোগ্য সম্পদ না থাকে তাহলে যাকাত দিতে হবে না। স্ত্রী স্বামীর থেকে উপহার পাওয়ার পর সেটা স্ত্রীর ব্যক্তিগত সম্পদ হিসেবে গণ্য।
✅