QA As Sunnah Q&A

আসস্লামুয়ালাইকুম, শায়েখ عَنِ بْنِ طَاوُوسَ عَنْ أَبِيْهِ أَنَّهُ كاَنَ يُوْتِرُ بِثَلاَثٍ لاَ يَقْعُدُ بَيْنَهُنَّ (ক) ইবনু ত্বাঊস তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূল (ছাঃ) তিন রাকআত বিতর পড়…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হাদীস ও উসূলুল হাদীস • প্রশ্ন #৪১৮৪ • ভিউ: ৯৬ • ১৩ জুলাই, ২০১৭

আসস্লামুয়ালাইকুম, শায়েখ عَنِ بْنِ طَاوُوسَ عَنْ أَبِيْهِ أَنَّهُ كاَنَ يُوْتِرُ بِثَلاَثٍ لاَ يَقْعُدُ بَيْنَهُنَّ (ক) ইবনু ত্বাঊস তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূল (ছাঃ) তিন রাকআত বিতর পড়…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসস্লামুয়ালাইকুম, শায়েখ
عَنِ بْنِ طَاوُوسَ عَنْ أَبِيْهِ أَنَّهُ كاَنَ يُوْتِرُ بِثَلاَثٍ لاَ يَقْعُدُ بَيْنَهُنَّ
(ক) ইবনু ত্বাঊস তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূল (ছাঃ) তিন রাকআত বিতর পড়তেন। মাঝে বসতেন না। [মুছান্নাফ আব্দুর রাযযাক হা/৪৬৬৯, ৩য় খন্ড, পৃঃ ২৭]
عَنْ قَتَادَةَ قال كَانَ رَسُوْلُ اللهِ يُوْتِرُ بِثَلاَثٍ لاَ يَقْعُدُ إِلاَّ فِىْ آخِرِهِنَّ
(খ) ক্বাতাদা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) তিন রাকআত বিতর পড়তেন। শেষের রাকআতে ছাড়া তিনি বসতেন না। [মারেফাতুস সুনান ওয়াল আছার হা/১৪৭১, ৪/২৪০; বিস্তারিত দ্রঃ ইরওয়াউল গালীল হা/৪১৮-এর আলোচনা]
এই হাদিস দুটো কি সহিহ?জানতে চাই। জাজাকাল্লাহ খাইরান।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এখানে প্রথম হাদীসটির আরবী ঠিক আছে কিন্তু অনুবাদ ঠিক হয় নি। এই হাদীসের বক্তব্য হলো ত্বাউস নিজে তিন রাকআত বিতর পড়তেন, মাঝে বসতেন না। এই হাদীসটিকে মুহাদ্দীসগণ গ্রহন করেছেন। ২ নং হাদীসটির মূল বক্তব্য বিভিন্ন শব্দে বিভিন্ন হাদীসে এসেছে। ইমাম হাকীম হাদীসটিকে সহীহ বলেছেন। অন্য কোন মুহাদ্দিস আপত্তি করেন নি। বিতর সালাত কয়েকটি পদ্ধতিতে পড়া যায়। অন্যতম একটি মাসনূন পদ্ধতি হলো দ্বিতীয় রাকআতে না বসে উঠে পড়া। ২য় রাকআতে বসার কথাও হাদীসে আছে।
✅