QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আজ প্রচন্ড চিন্তিত অবস্থায় আপনাদের প্রশ্ন করছি। আমি আজ জানতে পারলাম, সিয়াম পালন করতে নিয়ম করা ফরজ। মৌখিকভাবে না হলেও মনে মনে হলেও ভাবা যে আমি আজ রোজা রাখবো। কিন্তু মাননীয় উ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
রোজা • প্রশ্ন #৪২৩১ • ভিউ: ১৯ • ২৯ আগস্ট, ২০১৭

আসসালামু আলাইকুম, আজ প্রচন্ড চিন্তিত অবস্থায় আপনাদের প্রশ্ন করছি। আমি আজ জানতে পারলাম, সিয়াম পালন করতে নিয়ম করা ফরজ। মৌখিকভাবে না হলেও মনে মনে হলেও ভাবা যে আমি আজ রোজা রাখবো। কিন্তু মাননীয় উ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম,
আজ প্রচন্ড চিন্তিত অবস্থায় আপনাদের প্রশ্ন করছি। আমি আজ জানতে পারলাম, সিয়াম পালন করতে নিয়ম করা ফরজ। মৌখিকভাবে না হলেও মনে মনে হলেও ভাবা যে আমি আজ রোজা রাখবো।
কিন্তু মাননীয় উত্তরদাতা আলেমের প্রতি আমার প্রশ্ন, আমি সেহরি খাই রোজা রাখতে, এবং এই রমজানে সালাত আদায়েও ভুল হয়নি। আর আমি সারাদিন তো এইটা ভেবেই পানাহার এবং ভোগ বিলাস থেকে দূরে আছি এইটা ভেবেই যে আমি সিয়াম পালন করছি। কিন্তু আমি সেহরি খাওয়ার পর নিয়ত বলতে যে বুঝানো হয়েছে আমি সিয়াম পালন করব এমন ভাবা। সেইরকম আলাদা কোন সময় নিয়ে আমি নিয়ত বলতে গেলে করিনি। কিন্তু সারাদিনই তো আমি ভাবছি যে আমি রোজা অবস্থায় আছি। এখন আজকে এই নিয়তের ব্যাপারে জানার পর খুবই চিন্তা হচ্ছে। আমার সিয়াম পালনে কি তবে অপূর্ণতা রইল? জাযাকাল্লাহ খইরান।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনার সিয়াম শুদ্ধ হয়েছে। আপনি যে সিয়াম পালনের উদ্দেশ্যে সাহরী খেয়েছেন তখনই আমার নিয়ত হয়েছে যে, আপনি রোজা রাখবেন। টেনশনের কারণ নেই।