QA As Sunnah Q&A

আসসালামুআলাইকুম শায়েখ আমি একজন ছাত্র আমার বয়স ২৪ বছর। আমি আমার এক খালত বোনকে তার কিছু ভাল গুন ও তাকে দীর্ঘদিন চেনার কারনে তাকে আমি ভালবেশে ফেলি সে ও আমাকে ভালবাশে আমাদের মধ্যে শুধু অনলাইনে ব…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৪২৩৩ • ভিউ: ১১ • ৩১ আগস্ট, ২০১৭

আসসালামুআলাইকুম শায়েখ আমি একজন ছাত্র আমার বয়স ২৪ বছর। আমি আমার এক খালত বোনকে তার কিছু ভাল গুন ও তাকে দীর্ঘদিন চেনার কারনে তাকে আমি ভালবেশে ফেলি সে ও আমাকে ভালবাশে আমাদের মধ্যে শুধু অনলাইনে ব…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুআলাইকুম শায়েখ আমি একজন ছাত্র আমার বয়স ২৪ বছর। আমি আমার এক খালত বোনকে তার কিছু ভাল গুন ও তাকে দীর্ঘদিন চেনার কারনে তাকে আমি ভালবেশে ফেলি সে ও আমাকে ভালবাশে আমাদের মধ্যে শুধু অনলাইনে বার্তা আদান-প্রদান হয় কিন্তু বিষয় টা হারাম জানার কারনে আমারা তারথেকে বিরত থাকার চেষ্টা করি কিন্তু আমরা একে অপরকে ভুলে থাকতে পারতেছি না আবার বার্তা আদান-প্রদান শুরুকরি। এমন অবস্থায় আমাদের কি করনিয়? আমার লেখাপড়া শেষ না হওয়ার কারনে আমি তাকে বিবাহ করতে পারতেছিনা। আমার লেখাপড়া শেষ করতে আরো 2 বছর লাগবে।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়ালা কুরআনে এই ধরণের যে কোন সম্পর্ক করতে নিষেধ করেছেন। এটা জাহান্নামে যাওয়ার মত গুনাহ। জাহান্নামের আগুনের ভয় করে আপনাদের এই সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। আর আপনারা যেহেতু খালাতে ভাই-বোন তাহলে তো আপনারা এখনই বাড়িতে বলে বিয়ে করে নিতে পারেন। বিয়ের পর যে যার অবস্থানে থেকে পড়াশোনা করবেন, আত্নীয়তার সম্পর্কের কারণে এটা আপনাদের জন্য খুবই সহজ বলে আমার মনে হয়।