QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশে ইউনিভার্সিটিতে থাকাকালে আমার এক খ্রিষ্টান মেয়ে বন্ধুর সাথে পরিচয় হয়। পরে উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে গেলে সেও যায়। সেখানে থাকা অবস্থায় ইসলাম ধর্মের প্র…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবাহ-তালাক • প্রশ্ন #৪২৪৪ • ভিউ: ১৪ • ১১ সেপ্টেম্বর, ২০১৭

আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশে ইউনিভার্সিটিতে থাকাকালে আমার এক খ্রিষ্টান মেয়ে বন্ধুর সাথে পরিচয় হয়। পরে উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে গেলে সেও যায়। সেখানে থাকা অবস্থায় ইসলাম ধর্মের প্র…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম,
আমি বাংলাদেশে ইউনিভার্সিটিতে থাকাকালে আমার এক খ্রিষ্টান মেয়ে বন্ধুর সাথে পরিচয় হয়। পরে উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে গেলে সেও যায়। সেখানে থাকা অবস্থায় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করে, পরে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, কিন্তু সেটা আমার ফ্যামিলি এবং তার ফ্যামিলি কেউই জানেনা। আমাদের বিয়ের বয়স দীর্ঘ পাঁচ বছর। গত বছর যখন সে দেশে আসে তখন তার ফ্যামিলি জোর করে তাকে একটা খ্রিস্টান ছেলের সাথে বিয়ে দিয়ে দে। পরিস্থিতির কারণে সবকিছু মেনে নিতে হয়, যদিও সে জানে যে এটা অনেক বড় পাপ। এখন সে আবার আমার কাছে ফিরে আসতে চায়। সে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে চায়। এ ক্ষেত্রে ইসলামের বিধান কি দয়া করে বললে খুবই উপকৃত হব। যেহেতু সে বলছে সে পরিপূর্ণভাবে ইসলামে মেনে চলতে চায় সেজন্য তার একটা ইসলামী পরিবেশ দরকার, যেটা সে তার পরিবারের সাথে থাকলে সম্ভব না। আর আমি যদি তাকে গ্রহণ না করি এক্ষেত্রে আমার কোন গুনাহ হবে কিনা?
জাযাকাল্লাহু খাইর।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। প্রথমত সে মুসলিম হয়ে আপনার সাথে বিবাহ বন্ধনে থাকা অবস্থায় কাউকে কারো সাথে বিয়ে করতে পারবে না, এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। দ্বিতীয়ত কোন মুসলিম মেয়ের সাথে কোন খৃষ্টান ছেলের বিবাহ জায়েজ নয়। এই দুই কারণে এখনই এখনই তাকে এই কথিত দ্বিতীয় বিবাহের সম্পর্ক ত্যাগ করতে হবে। এখন যদি আপনি তাকে ফিরিয়ে নিতে চান তাহলে নিতে পারেন। না ফিরিয়ে নিলে তালাকের মাধ্যমে দুজনের সম্পর্ক ছিন্ন হতে পারে। তবে আপনি যে বর্ণনা দিয়েছেন তাতে আপনার জন্য একান্ত কর্তব্য হলো ঐ মেয়েকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে তার ভবিষ্যৎ নিশ্চিত করা এবং মুসলিম হিসেবে তার টিকে থাকার প্রয়োজনীও ব্যবস্থা করা।