QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আমি ফজর ও মাগরিবের নামাজের পরে সূরা হাশর এর শেষ তিন আয়াত পাঠ করার ব্যাপারে জানতে চাচ্ছি। আমাদের সমাজে হাশর এর শেষ তিন আয়াত পাঠের অনেক ফজিলত শুনা যায় তা কি আসলেই সহীহ্ হাদিস…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৪২৭১ • ভিউ: ৬৫ • ০৮ অক্টোবর, ২০১৭

আসসালামু আলাইকুম, আমি ফজর ও মাগরিবের নামাজের পরে সূরা হাশর এর শেষ তিন আয়াত পাঠ করার ব্যাপারে জানতে চাচ্ছি। আমাদের সমাজে হাশর এর শেষ তিন আয়াত পাঠের অনেক ফজিলত শুনা যায় তা কি আসলেই সহীহ্ হাদিস…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, আমি ফজর ও মাগরিবের নামাজের পরে সূরা হাশর এর শেষ তিন আয়াত পাঠ করার ব্যাপারে জানতে চাচ্ছি। আমাদের সমাজে হাশর এর শেষ তিন আয়াত পাঠের অনেক ফজিলত শুনা যায় তা কি আসলেই সহীহ্ হাদিস দ্বারা প্রমাণিত কিনা তা জানতে চাচ্ছি। জাজাকাল্লাহ খাইরান
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সূরা হাশরের ফজিলতের হাদীসটি হলো عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ حِينَ يُصْبِحُ ثَلَاثَ مَرَّاتٍ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ وَقَرَأَ ثَلَاثَ آيَاتٍ مِنْ آخِرِ سُورَةِ الْحَشْرِ وَكَّلَ اللَّهُ بِهِ سَبْعِينَ أَلْفَ مَلَكٍ يُصَلُّونَ عَلَيْهِ حَتَّى يُمْسِيَ وَإِنْ مَاتَ فِي ذَلِكَ الْيَوْمِ مَاتَ شَهِيدًا وَمَنْ قَالَهَا حِينَ يُمْسِي كَانَ بِتِلْكَ الْمَنْزِلَةِ
হযরত মাকাল বিন ইয়াসার রাঃ রাসূল সাঃ থেকে বর্ণনা করেন। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি সকাল বেলা তিন বার পড়বে আউজুবিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শাইতানির রাজীম। তারপর সূরা হাশরের শেষ তিন আয়াত [ হুয়াল্লাহুল্লাজী লা-ইলাহা শেষ পর্যন্ত] তিলাওয়াত করবে। তাহলে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য ৭০ হাজার ফেরেস্তা নিযুক্ত করেন। যারা উক্ত ব্যক্তির জন্য মাগফিরাতের দ্আু করতে থাকে সন্ধ্যা পর্যন্ত। আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে। সুনানু তিরমিযী, হাদীস নং ২৯২২; মুসনাদু আহমাদ, হাদীস নং ২০৩০৬ । তবে শায়খ শুয়াইব আরনাউত রহি. এবং শায়খ আলবানী রহি. হাদীসটিকে দূর্বল বলেছেন।
✅