QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি একজন আইনের শিক্ষার্থী, কিছুদিন পরেই আমি স্নাতক তথা এল এল বি সম্পন্ন করব ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হল দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিচার আচার • প্রশ্ন #৪২৮২ • ভিউ: ১৯ • ১৯ অক্টোবর, ২০১৭

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি একজন আইনের শিক্ষার্থী, কিছুদিন পরেই আমি স্নাতক তথা এল এল বি সম্পন্ন করব ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হল দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি একজন আইনের শিক্ষার্থী, কিছুদিন পরেই আমি স্নাতক তথা এল এল বি সম্পন্ন করব ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হল দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা , সহজ ভাবে বলতে গেলে জজ অথবা ম্যাজিস্ট্রেট কিংবা বিচারক পেশা ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম? এখানে সাধারণত ব্রিটিশ আইন গুলোর বাস্তবায়ন এবং প্রণয়ন হয়ে থাকে সে অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা হয়। তাহলে এই পেশাকে কি হালাল হিসেবে অথবা একজন মুসলমানের এই পেশাকে বিবেচনা করাটা কতটা যৌক্তিক? দয়া করে বিস্তারিত জানাবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম।সরাসরি হারাম কাজ করতে হয়, এমন চাকুরী জায়েজ নেই। যেমন সুদ ভিত্তিক ব্যাংক, বীমাতে চাকুরী করা জায়েজ হবে না, সরাসরি সুদের কাজ হওয়ার কারণে। আল্লাহর আইনের তথা কুরআন-সুন্নাহর আইনের বিপরীতে মানুষের তৈরী করা আইন দ্বারা বিচার করতে হয় এমন আদালতে বিচারক হওয়া যাবে না, সরাসরি আল্লাহর আইনের বাইরে বিচার করতে হবে, এই কারণে। অন্যান্য বিভাগ, যেখানে হারাম কাজ করতে হয় না, সেখানে চাকুরী জায়েজ। ওকালতি করা জায়েজ, ইসলামী ব্যাংকের আইন উপদেষ্টা হওয়া জায়েজ। তবে সুদ ভিত্তিক কোন ব্যাংক বা প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হওয়া যাবে না, সুদ অবৈধ হওয়ার কারণে এবং গুনাহের কাজে সহযোগিতা হবে সেই কারণে। আল্লাহ তায়ালা বলেছেন, ولا تعاونوا على الإثم والعدوان মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২।