QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আমি আগে নামাজ, রোযা, যাকাত দেয়া সব চেষ্টা করতাম করার জন্য কিন্তু সহিহ ভাবে অনেক কিছু হত না। বর্তমানে আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি যত সহিহ ভাবে ইসলামিক জীবন যাপন করা যায়। আ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৪২৮৩ • ভিউ: ৫৪ • ২০ অক্টোবর, ২০১৭

আসসালামু আলাইকুম, আমি আগে নামাজ, রোযা, যাকাত দেয়া সব চেষ্টা করতাম করার জন্য কিন্তু সহিহ ভাবে অনেক কিছু হত না। বর্তমানে আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি যত সহিহ ভাবে ইসলামিক জীবন যাপন করা যায়। আ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম,
আমি আগে নামাজ, রোযা, যাকাত দেয়া সব চেষ্টা করতাম করার জন্য কিন্তু সহিহ ভাবে অনেক কিছু হত না। বর্তমানে আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি যত সহিহ ভাবে ইসলামিক জীবন যাপন করা যায়। আমার স্ত্রী সহিহভাবে (বিশেষ করে পর্দা করা) ইসলামিক জীবন যাপনের সব কিছু মানতে চাইতেছে না, তার মতে হটাত করে এত পরিবর্তন তার পক্ষে সম্ভব না। আমার স্ত্রীর কথা তার সময় লাগবে সব কিছু সহিহ ভাবে চর্চা শুরু করার জন্য এবং আমার স্ত্রী ভাষ্য আমাকে অপেক্ষা করতে হবে ও তাকে সময় দিতে কিন্তু কত সময় এই বিষয়ে কিছু বলে না, এই বিষয়ে আমাদের দুই জন এর মধ্যে মতের অমিলের জন্য সম্পর্ক খারাপ এর দিকে যাচ্ছে। এখন আমার প্রশ্ন ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার করনীয় কি? আমি কোন ভাবেই দাইয়ূ্স হতে চাই না...আপনাদের কাছে পরামর্শ চাই।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। পরিবর্তন যেহেতু আসছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সময় বেঁধে দেওয়ার দরকার নেই। সম্পর্ক খারাপ করে তো কারো লাভ নেই, সম্পর্ক শক্তিশালী করেন। আপনি আরো তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, আদর ও ভালোবাসা দিয়ে বুঝান, পর্দা না করলে পরিণাম কী হবে। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
✅