QA As Sunnah Q&A

আসসালামুআলাইকুমনামাজ পড়া কখন নিষিদ্ধ?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #৪২৯৫ • ভিউ: ১৬ • ০১ নভেম্বর, ২০১৭

আসসালামুআলাইকুমনামাজ পড়া কখন নিষিদ্ধ?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুআলাইকুমনামাজ পড়া কখন নিষিদ্ধ?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। নীচের হাদীসটি লক্ষ্য করুন:
عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِىَّ يَقُولُ ثَلاَثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَنْهَانَا أَنْ نُصَلِّىَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ
অর্থ: উকবা ইবনে আমের রা. বলেন, তিনটি সময়ে রাসূলুল্লাহ সা. আমাদেরকে নামায আদায় করতে এবং জানাযা করতে নিষেধ করেছেন। সূর্য ওঠার সময় যতক্ষন না পরিপূর্ণ উঠে উঁচু হয়, ঠিক দুপুর বেলা যতক্ষন না সূর্য হেলে পড়ে এবং সূর্য অস্ত যাওয়ার মুহুর্তে যতক্ষনা সূর্য ডুবে যায়। সহীহ মুসলিম, হাদীস নং ১৯৬৬। সূর্য অস্ত যাওয়ার সময় ঐদিনের আসরের নামায সর্বক্যমতে আদায় করা যাবে। দলীলসহ উক্ত মাসআলাগুলো বিস্তারিত জানতে দেখুন, আল-ফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু, ১/৫৯৫-৬০০। সুনানু তিরমিযী, ১৭৭ নং হাদীসের নিচে ইমাম তিরমিযীর আলোচনা।