QA As Sunnah Q&A

আস সালামু আলায় কুম সায়েখ এই আমল টা পেয়েছি । এটা কি সহি আমল জানাবেন দয়া করে। দারিদ্রতা থেকে মুক্তি লাভের পরীক্ষিত আমল...হযরত ইমাম মালেক (রহ.) হজরত ইবনে উমর [রা.] থেকে বর্ণনা করেন যে, একবার এক…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
যিকির দুআ আমল • প্রশ্ন #৪৩০ • ভিউ: ২৩ • ০৩ এপ্রিল, ২০০৭

আস সালামু আলায় কুম সায়েখ এই আমল টা পেয়েছি । এটা কি সহি আমল জানাবেন দয়া করে। দারিদ্রতা থেকে মুক্তি লাভের পরীক্ষিত আমল...হযরত ইমাম মালেক (রহ.) হজরত ইবনে উমর [রা.] থেকে বর্ণনা করেন যে, একবার এক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস সালামু আলায় কুম সায়েখ এই আমল টা পেয়েছি । এটা কি সহি আমল জানাবেন দয়া করে। দারিদ্রতা থেকে মুক্তি লাভের পরীক্ষিত আমল...হযরত ইমাম মালেক (রহ.) হজরত ইবনে উমর [রা.] থেকে বর্ণনা করেন যে, একবার এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো: ইয়া রাসুলাল্লাহ! ﷺ দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শণ করেছে। রাসুল ﷺ বললেন, তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহর সব সৃষ্টিজীবের তাসবীহ পড় না? যে তাসবীহের কারণে তাদেরকে রিজিক দেয়া হয়? সুবহে সাদেকের সময় তুমি সে তাসবীহ একশবার করে পড়বে, তাহলে দেখবে দুনিয়া তোমার কাছে তুচ্ছ হয়ে আসবে।
লোকটি চলে গেল। এবং এ দোয়াটি পড়তে লাগল। .কিছুদিন পরে আবার সে ফিরে এসে বললো ইয়া রাসুলাল্লাহ! ﷺ আমার কাছে এত অধিক সম্পদ জমা হয়েছে যেগুলো হেফাজত করার মত কোনো জায়গা আমার কাছে নেই। [জিয়াউন্নবী-৫/৯০২]
:আরবি দোআঃ
سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله
:বাংলা উচ্চারণঃ
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আসতাগফিরুল্লাহ। :অর্থঃ আল্লাহ তায়ালা সব অসম্পূর্ণতা থেকে পবিত্র এবং সমস্ত প্রশংসা তাঁরই। মহান আল্লাহ পবিত্র। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করছি।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, আমলটি সহীহ নয়। উক্ত হাদীসটি মাওযু।সকল মুহাদ্দিস হাদীসটিকে মাওযু বা জাল বলেছেন। আল-লায়াইল মাসনুয়াহ, ২/২৮৭; তানযীহুশ শারিআতিল মারফুয়াহ ২/৩৮৯।