QA As Sunnah Q&A

আসসালামু অলাইকুম, আমি আমার নিজের পরিচয় দিতে চাচ্ছি না তার জন্য দুঃখিত, আমার সমস্যাটি শুধু বলছি একটু আমার দিকটা চিন্তা করে উত্তর দিবেন, আমার আব্বু প্রায়ই আমার মা এবং আমাকে কুকুরের বাচ্চা আরও …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৪৩০০ • ভিউ: ৫৯ • ০৬ নভেম্বর, ২০১৭

আসসালামু অলাইকুম, আমি আমার নিজের পরিচয় দিতে চাচ্ছি না তার জন্য দুঃখিত, আমার সমস্যাটি শুধু বলছি একটু আমার দিকটা চিন্তা করে উত্তর দিবেন, আমার আব্বু প্রায়ই আমার মা এবং আমাকে কুকুরের বাচ্চা আরও …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু অলাইকুম,
আমি আমার নিজের পরিচয় দিতে চাচ্ছি না তার জন্য দুঃখিত, আমার সমস্যাটি শুধু বলছি একটু আমার দিকটা চিন্তা করে উত্তর দিবেন, আমার আব্বু প্রায়ই আমার মা এবং আমাকে কুকুরের বাচ্চা আরও অনেক খারাপ ভাষায় গালি গালাজ করে, কিন্তু আবার নামাজও পড়েন,কিছুদিন আগে আমার অজান্তেই আব্বুর পায়ে পা লেগে যায় আমি না সালাম করে বলেছি দেখি নাই আব্বু, সালাম তো করা যাবে না আমি এই কথাটি হেসে হেসে বলেছি এই কথায় আবার আব্বু রেগে গিয়ে আমাকে হুট করে বলে কীসব নাস্তিকের মতো কথা বলো!নাস্তিক তুমি? কথাটা এইভাবেও বলেনি আসলে খুবই আক্রমণাত্মক ছিলো কথাটি,আব্বু আমাকে অন্য কিছুও বলতে পারতো, আমাকে রাস্তার মেয়ে বলেও গালি দিতে পারতো আমার কোনোরকম লাগতো না। আমি খুব কেঁদেছিলাম এমনকি এখনও কাঁদি যদি আমার অন্যায় এতে সত্যিই হয়ে থাকে এবং আব্বুর এই কথাও যদি বাস্তবে পরিণত হয়ে যায় আল্লাহ্ যদি কবুল করে ফেলে এই ভেবে,
আমি খুবই হীনম্মন্যতায় ভুগছি এবং মাথায় খুব এলোমেলো কথা জড়ো হচ্ছে আব্বু কি অন্যায় করেছে?যদি না করে তাহলে আমি কি ভুক্তভোগী হবো? আমি জানি সন্তানকে বাবা শাসন করতে পারে এমনকি মারতেও পারে কিন্তু যেসব গালি দেওয়া আল্লাহ্ হারাম করেছেন সেইসব গালি দিয়েও কি সন্তানকে শাসন করা যায়, আল্লাহ্ কি এতে কোনো শাস্তিই দিবেন না, শুধু উনি পিতা বলে? জানাবেন প্লিজ,আরেকটা কথা স্ত্রীকে ও সন্তানকে অমানবিকভাবে প্রহার করার ও গালি দেওয়ার কি শাস্তি আল্লাহ্ ধার্য করেছেন? আল্লাহ্ আমার আব্বুকে নেক হায়াত দান করুন আমি তাই চাই।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। কারো গায়ে পা লাগলে আমাদের দেশে দু:খ প্রকাশ করার রীতি হলো সালাম জাতীয় কিছু করা। আপনি এটা করলে কোন সমস্যা ছিল না। তাহলে এই অযাচিত সমস্যার সম্মুখীন আপনি হতেন না। আর আপনার পিতার অন্যায় যদি আপনারা ক্ষমা করে দেন তাহলে তো আল্লাহও তাকে ক্ষমা করে দিবেন। অন্যথায় তিনি শাস্তির সম্মুখীন হবেন। আপনারা তার জন্য দুআ করবেন যে, তিনি যেন ভাল মানুষ হিসেবে জীবন-জাপন করেন। আমরাও সেই দুআ করি। আর আপনি এই নিয়ে টেনশন করবেন না। আল্লাহ আপনার সমস্যা দূর করে দিন।
✅