QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। একটি সন্তান জন্মের পর পরেই অন্য একটি পরিবার তাকে দত্তক নিয়ে নেয়। সন্তান টি সেই পরিবারে বড় হয় এবং পালিত বাবা মা কে সম্মান সূচক বাবা- মা ডাকে। তার জাতীয় পরিচয় পত্রে পালিত বা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৪৩২৬ • ভিউ: ৫৪ • ০২ ডিসেম্বর, ২০১৭

আস-সালামু আলাইকুম। একটি সন্তান জন্মের পর পরেই অন্য একটি পরিবার তাকে দত্তক নিয়ে নেয়। সন্তান টি সেই পরিবারে বড় হয় এবং পালিত বাবা মা কে সম্মান সূচক বাবা- মা ডাকে। তার জাতীয় পরিচয় পত্রে পালিত বা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। একটি সন্তান জন্মের পর পরেই অন্য একটি পরিবার তাকে দত্তক নিয়ে নেয়। সন্তান টি সেই পরিবারে বড় হয় এবং পালিত বাবা মা কে সম্মান সূচক বাবা- মা ডাকে। তার জাতীয় পরিচয় পত্রে পালিত বাবা মা এর নাম দেওয়া আছে। এমনকি সন্তান টির পালিত বাবা মা সন্তান টির আসল পিতার নাম টা দত্তক নেওয়ার সময় জেনে নেয় নি। এখন আমার প্রস্ন হলো সহিহ বুখারির হাদিস অনুযায়ি যে ব্যক্তি জেনে বুঝে নিজের পিতা কে ছেড়ে অন্যের পিতা কে পিতা ডাকবে/ অন্যের বংশকে নিজের বংশ পরিচয় দিবে সে জাহান্নামে যাবে। এই হাদিস টি কি ঐ পালিত সন্তানের উপর প্রযোজ্য হবে? যদি হয় তাহলে এ থেকে বাচার উপায় কি? জাজাকাল্লাহ খায়ের। উত্তর টি ইমেইলে প্রদান করলে বেশি উপকৃত হবো।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। কোনভাবেই যদি তার আসল-পিতা মাতার নাম না জানা যায় তাহলে এখন তো আর কিছু করার নেই। ঐ সন্তান নিজের পরিচয় দেওয়ার সময় বলবে যে, আমার আসল পিতা-মাতার কোন পরিচয় আমি জানি না, এরা আমার পালক পিতা-মাতা। আর জাতীয় পরিচয়পত্রে যদি পিতা-মাতার নাম না লিখলে সমস্যা না হয় তাহলে লিখবে না আর যদি সমস্য হয় তাহলে অগত্যা জাতীয় পরিচয়পত্রে পালক পিতা-মাতার নামই লিখবে। সাধ্যের অতিরিক্ত তো আমরা কিছু করতে পারবো না। আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন।
✅