QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আমার বন্ধু কানাডা থাকে। তাকে আমার জন্য একটি ফোন পাঠাতে বলেছি । সে যে দামে ক্রয় করবে সেই দামই তাকে আমি পরিশোধ করবো। এখন প্রশ্ন হচ্ছে কাস্টমস ডিউটি (ট্যাক্স) সংক্রান্ত বিষয়…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
লেনদেন • প্রশ্ন #৪৩৫৭ • ভিউ: ২২ • ০২ জানুয়ারী, ২০১৮

আসসালামু আলাইকুম, আমার বন্ধু কানাডা থাকে। তাকে আমার জন্য একটি ফোন পাঠাতে বলেছি । সে যে দামে ক্রয় করবে সেই দামই তাকে আমি পরিশোধ করবো। এখন প্রশ্ন হচ্ছে কাস্টমস ডিউটি (ট্যাক্স) সংক্রান্ত বিষয়…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, আমার বন্ধু কানাডা থাকে। তাকে আমার জন্য একটি ফোন পাঠাতে বলেছি । সে যে দামে ক্রয় করবে সেই দামই তাকে আমি পরিশোধ করবো। এখন প্রশ্ন হচ্ছে কাস্টমস ডিউটি (ট্যাক্স) সংক্রান্ত বিষয়ে। আমি জানি না ব্যাক্তিগত ব্যবহারের জন্য ফোন আনা হলে কাস্টটমস ট্যাক্স দেয়া লাগে কিনা ! বা কয়টা ফোন বিনা কাস্টমস ট্যাক্সে আনার বৈধতা আমাদের কতৃপক্ষ দিয়েছে। তাছাড়া বিদেশ থেকে যখন আমরা আসি তখন তো সাধারনভাবে কত পন্যেই ব্যাগে আনি, এটার জন্য ব্যাগেজ চার্জ দিতে হয় । তবে প্রত্যেকটা পন্যের জন্য আবার আলাদা ট্যাক্স দেয়া লাগে না হয়তো। কাস্টমস ট্যাক্স বিষয়ে নিশ্চিতভাবে জানার জন্য অনেক স্টাডি ও গবেষণা প্রয়োজন। যাই হোক আমি ফোনটা নিতে চাচ্ছি। এখন এরকম ধোয়াশাপূর্ন পরিস্থিতিতে নিতে পারবো? আর এয়ারপোর্টে ট্যাক্স দেয়ার যদি বাধ্যবাধকতা থাকে কিন্তুু কোনোভাবে সেটা যদি এড়িয়ে গিয়ে ফোনটা আনা হয় তাহলে কি সেই ফোনটা চালানো বৈধ হবে আমার জন্য?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম।এয়ারপোর্টে ট্যাক্স দেয়ার যদি বাধ্যবাধকতা থাকে তাহলে ট্যাক্স দেয়া আপনার জন্য আবশ্যক। ট্যাক্স না দিলে আপনি গোনাহগার হবেন,তবে ফোন চালানো আপনার জন্য অবৈধ হবে ন।