QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমি একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করি। কিন্তু সমস্যা হচ্ছে আমার চাকরির পোস্টটি পড়েছে একটি সুদি ব্যাংক প্রতিষ্ঠানে। আমি আগে থেকেই বিষয়টি জানতাম। কিন্তু তখন এতকিছু চিন্তা ক…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #৪৩৬৮ • ভিউ: ১৬ • ১৩ জানুয়ারী, ২০১৮

আসসালামু আলাইকুম। আমি একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করি। কিন্তু সমস্যা হচ্ছে আমার চাকরির পোস্টটি পড়েছে একটি সুদি ব্যাংক প্রতিষ্ঠানে। আমি আগে থেকেই বিষয়টি জানতাম। কিন্তু তখন এতকিছু চিন্তা ক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমি একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করি। কিন্তু সমস্যা হচ্ছে আমার চাকরির পোস্টটি পড়েছে একটি সুদি ব্যাংক প্রতিষ্ঠানে। আমি আগে থেকেই বিষয়টি জানতাম। কিন্তু তখন এতকিছু চিন্তা করিনি। কিন্তু এখন আমার মনে সন্দেহ হচ্ছে আমার চাকরির বেতনটা কি হালাল হচ্ছে। কারন আমার বেতনটা যেহেতু উক্ত প্রতিষ্ঠান থেকেই আমার কোম্পানিতে যাচ্ছে। আর আমি কি একটি সুদি ব্যাংকের সিকিউরিটি দিচ্ছি না। এ বিষয়ে আমাকে একটু অবহিত করলে, উপক্রিত হতাম। বিষয়টি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। জাযাকাল্লাহু খাইরান।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার কোম্পানীকে বলবেন, আপনার ডিউটি যেন সুদভিত্তিক প্রতিষ্ঠান বাদে অন্য কোথাও দেয়। সেটা সম্ভব না হলে আপনার জন্য আবশ্যক হলো অন্য কোন হালাল ও স্বচ্ছ ইনকামের খোঁজ করা। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার সমস্যা দূর করে দেন।