QA As Sunnah Q&A

আসসালামুওয়ালাইকুম, ছোটবেলা থেকে এই পর্যন্ত প্রাতিষ্ঠানিক জীবনের নানা পরীক্ষায় বলাবলি করে বা অন্যের দেখে অর্থাৎ অসদুপায় অবলম্বন করে এ পর্যন্ত এসেছি। এখন আমি একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #৪৪০৬ • ভিউ: ১৪ • ২০ ফেব্রুয়ারি, ২০১৮

আসসালামুওয়ালাইকুম, ছোটবেলা থেকে এই পর্যন্ত প্রাতিষ্ঠানিক জীবনের নানা পরীক্ষায় বলাবলি করে বা অন্যের দেখে অর্থাৎ অসদুপায় অবলম্বন করে এ পর্যন্ত এসেছি। এখন আমি একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুওয়ালাইকুম,
ছোটবেলা থেকে এই পর্যন্ত প্রাতিষ্ঠানিক জীবনের নানা পরীক্ষায় বলাবলি করে বা অন্যের দেখে অর্থাৎ অসদুপায় অবলম্বন করে এ পর্যন্ত এসেছি। এখন আমি একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। এভাবে পরীক্ষা ব্যবস্থায় আমি যা যা অর্জন করেছিঃ
১)অষ্টম শ্রেণীতে বৃত্তি, প্রায় ১০,০০০/- যার পুরোটাই খরচ হয়ে গেছে। ২)দ্বাদশ শ্রেণিতে বৃত্তি,প্রায় ২০,০০০/- যা হাতে আছে। ৩)বিশ্ববিদ্যালয় জীবনে টিউশনি করিয়ে প্রায় ২,০০,০০০/- মত যা দৈনন্দিন খরচ হয়ে গেছে। টিউশনির টাকার মধ্যে বেগানা নারীকে পড়ানোর টাকাও অন্তর্ভুক্ত যে পর্দা করে না। এখন আমি তওবা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আর অসদুপায় অবলম্বন করবো না। কিন্তু এই তিন ধরণের টাকা কি করবো?
আর এই পদ্ধতিতে শিক্ষাজীবন শেষ করে,চাকরি করলে তা হালাল হবে কি?না হলে বিকল্প কি করতে পারি?
উত্তর
Published
আল্লাহ আপনার তওবা কবুল করুন, আপনার সমস্ত পাপ ক্ষমা করে দিন। ভবিষ্যতে এই ধরণের আর কোন পাপে জড়াবেন না, বেগানা মেয়েদের পড়াবেন না। ঐ টাকা আপনি কাছেই রাখুন, প্রয়োজনে নিজের জন্য খরচ করুন এবং কিছু দান-সদকাহ করুন।