QA As Sunnah Q&A

আস সালামুআলাইকুম আজ থেকে প্রায় সাত বছর আগে একটা মেয়েকে ভালোবাসতাম পরিবার আমাদের কে মেনে নিবে না বলে আমরা বিয়ে করে ফেলি পরিবার কে না জানায়, কিন্তু তখন আমরা কলেজ এ পড়ি তাই বিয়ের বিষয়টি এক ভাই …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৪৪১৫ • ভিউ: ৭১ • ০১ মার্চ, ২০১৮

আস সালামুআলাইকুম আজ থেকে প্রায় সাত বছর আগে একটা মেয়েকে ভালোবাসতাম পরিবার আমাদের কে মেনে নিবে না বলে আমরা বিয়ে করে ফেলি পরিবার কে না জানায়, কিন্তু তখন আমরা কলেজ এ পড়ি তাই বিয়ের বিষয়টি এক ভাই …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস সালামুআলাইকুম
আজ থেকে প্রায় সাত বছর আগে একটা মেয়েকে ভালোবাসতাম পরিবার আমাদের কে মেনে নিবে না বলে আমরা বিয়ে করে ফেলি পরিবার কে না জানায়, কিন্তু তখন আমরা কলেজ এ পড়ি তাই বিয়ের বিষয়টি এক ভাই কে জানাই সে সাহায্য করে, সে আমাদের একটা রেস্টুরেন্ট এ নিয়ে যায় 50 টাকার সাদা স্টাম্প এ সহই নেন আর কবুল বলান, বলে তোমাদের বিয়ে হয়ে গেছে । আর ঐ স্টাম্প এডভোকেট দিয়ে নোটারি করে কাবিন আকারে কিছু দিনের মধ্যেই দিয়ে দিবে বলে (10/15 দিন এর মধ্যে দিয়ে দেয়) । কিন্তু আমরা কোনো কাজী দ্বারা রেজিস্টার করে বিয়ে করি নাই। ঐ দিন এর পর থেকে আমরা যে যার বাড়িতে থাকি, কিন্তু 2 মাস পর মেয়ের বাড়ি থেকে বিয়ের ব্যাপারে জেনে যায় এবং ওকে অনেক চাপ দেয় তালাক দেয়ার জন্য, পরে বাধ্য হয়ে মেয়ে সহই করে (তালাক দেয়)। এখন আমার প্রশ্ন হলো: Q1. আমাদের কি তখন বিয়ে হয়েছিল ইসলামের শরিয়া মতে? যদি হয় তাহলে তালাক হয়েছে কিনা?
(যেহেতু তালাক মেয়ে দিয়েছে, আমি আপনার ভিডিওতে শুনেছিলাম মেয়ে নাকি তালাক দিতে পারে না, আর আমাদের স্টাম্প এ ও তালাক দেয়ার কথা ছিল না, ওর পরিবার ওকে মতের বিরুদ্ধে দেওয়াইছে )
আর আমি এখন তাকে বিয়ে করতে চাই, সে ক্ষেত্রে করনিও কি?
মেহেরবানি করে উত্তর দেন, অনেক দিন ধরে ঘুরতেছি প্রশ্ন নিয়ে । ভালো থাকবেন, আল্লাহ্ হাফেজ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। মুহতারাম ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. কয়েক বছর আগে মারা গেছেন। আমরা সবাই তার জন্য দুআ করবো। আপনার প্রশ্নের উত্তর হলো বিয়ের জন্য ছেলে-মেয়ে বাদে দুজন সাক্ষী প্রয়োজন। আপনার বর্ণনা মতে যেহেতু ২জন সাক্ষী ছিল না তাই এই বিয়ে হয় নি। আর যদি ২ জন সাক্ষী উপস্থিত থেকে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে। আর মেয়ে স্বামীর অনুমিত নিয়ে নিজের উপর তালাক নিতে পারে। আসলে কী ঘটেছে সেটা তো স্পষ্ট নয়, তাই নতুন করে মেযের পরিবারের অনুমতি নিয়ে দুই জন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করে নিবেন।
✅