QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। দয়া করে জানাবেন, ১/ আমার স্ত্রীর ৫ ভরি স্বর্ন ও নগদ ৫০,০০০ টাকা আছে।আমার নগদ ১ লাখ টাকা আছে। i) তাহলে কি শুধু ১ লাখের যাকাত হবে? নাকি ii) ৫ ভরি বিক্রয়মূল্য পরিমান টাকা + ৫০…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
যাকাত • প্রশ্ন #৪৪২০ • ভিউ: ২০ • ০৬ মার্চ, ২০১৮

আসসালামু আলাইকুম। দয়া করে জানাবেন, ১/ আমার স্ত্রীর ৫ ভরি স্বর্ন ও নগদ ৫০,০০০ টাকা আছে।আমার নগদ ১ লাখ টাকা আছে। i) তাহলে কি শুধু ১ লাখের যাকাত হবে? নাকি ii) ৫ ভরি বিক্রয়মূল্য পরিমান টাকা + ৫০…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। দয়া করে জানাবেন,
১/ আমার স্ত্রীর ৫ ভরি স্বর্ন ও নগদ ৫০,০০০ টাকা আছে।আমার নগদ ১ লাখ টাকা আছে। i) তাহলে কি শুধু ১ লাখের যাকাত হবে? নাকি ii) ৫ ভরি বিক্রয়মূল্য পরিমান টাকা + ৫০,০০০ + ১ লাখ টাকা মিলিয়ে মোটের উপর যাকাত হবে? নাকি iii) ৫০,০০০ + ১ লাখ মিলিয়ে যাকাত হবে?
২/ কোন একটি হোটেলে আমার শেয়ার আছে, যেটার মাসিক লভ্যাংশ আমি পাবো, সেটা কি যাকাতযোগ্য?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যাকাতের ক্ষেত্রে স্বামী-স্ত্রী সম্পদ আলদা হিসাব করতে হবে। দুই জনের সম্পদ একসাথে হিসাব করা যাবে না। ৫ ভরি স্বর্নের সাথে নগদ টাকা থাকার কারনে আপনার স্ত্রীর উপর যাকাত ফরজ। তার যাকাত তাকেই আদায় করতে হবে। আপনি স্বামী হিসেবে অনুগ্রহ করে তার যাকাত আদায় করতে পারেন, তবে আপনার উপর তার যাকাত আদায় করা ফরজ নয়। ২। আপনার নিজের ১ লাখ টাকা থাকার কারণে আপনিও যাকাত দিবেন।আর হোটেলের লভ্যাংশের উপর যাকাত ফরজ। হোটেলের কোন যাকাত দিতে হবে না।