QA As Sunnah Q&A

আমাদের গ্রামে মোট পরিবার ১০০ টি। গড়ে একটি পরিবারে ৬ জন থাকলে মোট লোক সংখ্যা ৬০০ খ) কোরবানী দেওয়ার সক্ষমতা আছে ৪০ টি পরিবারের। এই ৪০ টি পরিবারের কোরবানির মাংসের পরিমাণ ২০ কেজি হলে মোট মাংস (৪…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ঈদ কুরবানী • প্রশ্ন #৪৪২৯ • ভিউ: ৮২ • ১৫ মার্চ, ২০১৮

আমাদের গ্রামে মোট পরিবার ১০০ টি। গড়ে একটি পরিবারে ৬ জন থাকলে মোট লোক সংখ্যা ৬০০ খ) কোরবানী দেওয়ার সক্ষমতা আছে ৪০ টি পরিবারের। এই ৪০ টি পরিবারের কোরবানির মাংসের পরিমাণ ২০ কেজি হলে মোট মাংস (৪…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমাদের গ্রামে মোট পরিবার ১০০ টি। গড়ে একটি পরিবারে ৬ জন থাকলে মোট লোক সংখ্যা ৬০০
খ) কোরবানী দেওয়ার সক্ষমতা আছে ৪০ টি পরিবারের। এই ৪০ টি পরিবারের কোরবানির মাংসের পরিমাণ ২০ কেজি হলে মোট মাংস (৪০ X ২০ = ৮০০) কেজি
গ) কোরবানি অংশগ্রহণকারী পরিবার অর্ধেক মাংস নিজেরা রেখে বাকি অর্ধেক গ্রামে দান করার জন্য এক যায়গায় জমা করে অর্থাৎ ৪০০ কেজি। আর এই ৪০০ কেজি বন্টন হয় কোরবানীতে অংশগ্রহনকারী পরিবার সহ ১০০ পরিবারের জন প্রতি হিসাব অনুযায়ী। অর্থাৎ জনপ্রতি পায় (৪০০ কেজি ৬০০ জন) = ০.৬৬ কেজি বা ৬৬০ গ্রাম। এখানে ছোট শিশু হলে অর্ধেক আর প্রাপ্ত বয়স্কদের এক ধরে হিসাব করে বন্টন করা হয়। এক্ষেত্রে একটি পরিবারে ৪ জন পূর্ণ বয়স্ক আর ২ জন শিশু থাকলে সেই পরিবার পায়ঃ (০.৬৬X ৪) + (০.৩৩X২) = ৩.৩ কেজি। প্রশ্ন-১ঃ এভাবে কি কুরবানী জায়েজ বা কুরবানীর মাংস সঠিকভাবে বিতরন হয়?
প্রশ্ন-২ঃ বলতে গেলে কোরবানিতে অংশগ্রহণ করা পরিবার আবার দান করা অর্ধেক মাংস থেকে মাথাপিছু হিসাব অনুযায়ী কিছু মাংস আবার পায় এটা কি নেওয়া বৈধ?
কোরবানীর মাংস বন্টনের বিধানটি একটু পরিপূর্ণ ভাবে জানালে উপকৃত হতাম।
উত্তর
Published
দান করে সেই দান থেকে ভাগ নেওয়া ভালো কাজ নয়। এভাবে কুরবানী হবে না তা নয়। তবে তিন ভাগের একভাগ দানের জন্য একত্র করে যারা কুরবানী দিচ্ছে না তাদের ভিতর সম্পূর্ণ মাংস বন্টন করে দেওয়া সবচেয়ে ভালো। যে পরিবারের লোক সংখ্যা বেশী তাদের একটু বেশী করে দেওয়া ভালো।
✅