QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমি জন্মসূত্রে হানাফি মাযহাবী। তবে সেটা নামে মাত্র। গতবছর এক সহকর্মীর মাধ্যমে স্যারের খোঁজ পাই। তারপর শুনতে থাকি মুগ্ধ ভক্তের মত আর জানতে থাকি আর শিখতে থাকি। তারপর আস্তে আস…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ঈমান • প্রশ্ন #৪৪৪৪ • ভিউ: ৮৬ • ৩০ মার্চ, ২০১৮

আসসালামু আলাইকুম। আমি জন্মসূত্রে হানাফি মাযহাবী। তবে সেটা নামে মাত্র। গতবছর এক সহকর্মীর মাধ্যমে স্যারের খোঁজ পাই। তারপর শুনতে থাকি মুগ্ধ ভক্তের মত আর জানতে থাকি আর শিখতে থাকি। তারপর আস্তে আস…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমি জন্মসূত্রে হানাফি মাযহাবী। তবে সেটা নামে মাত্র। গতবছর এক সহকর্মীর মাধ্যমে স্যারের খোঁজ পাই। তারপর শুনতে থাকি মুগ্ধ ভক্তের মত আর জানতে থাকি আর শিখতে থাকি। তারপর আস্তে আস্তে পালনকরাও শুরু করি আলহামদুলিল্লাহ সাথে নিজেই পড়তে শুরু করি আরও জানার জন্য। বর্তমানে মাযহাব নিয়ে কিছুটা বিভ্রান্তিতে আছি। আমি এখন স্যারের মত উদার ভাবে মাযহাব মানি এবং সব ইমামকে ফলো করি যেটা যাচাই করে সহীহ মনে হয় সেটা পালনকরি। আমি দলাদলি মানতে পারিনা সব মাযহাবীই আমার ভাই। শুধুমাত্র কিছু বেপারে মতভেদ থাকে তাই বলে তাকে আলাদা দল করে ভাবিনা। সমস্যা হলো কিছু মাযহাবী ভাই যাদের নিজের মাযহাব সম্পকে ভাল গেয়ান ও নেই আর আহলে হাদিস নামে একটি দল শধু এই মুসলিম উম্মাহ কে দলে ভাগ করছে যেটা আমি সহ্য করতে পারছি না কষ্ট পাচ্ছি। তারা বিভিন্ন আয়াত দলিল দেয় যে, সঠিক দল করা লাগবে অরো অনেক কিছু, যদিও আমি দেখলাম তারা ভুল অর্থ বুঝেছে। আর আহলে হাদিস ভাইরা একটি হাদিস বলে যে তাদের দল সেই হকের পথে আছে যেটা রাসূলুল্লাহ সঃ ওসিয়াত করেছেন। তবে আমি এই হাদিস পড়ে বুঝেছি এখানে রাসূলুল্লাহ সঃ পুরা মুসলিম উম্মাকেই বুঝিয়েছেন যারা তার সুন্নাহের সাথে থাকবে এখানে আলাদা দল বা ফিতনা করতে বলা হয়নি । প্রশ্ন: # এসব দল কি ঠিক? # দলীয় ভাইরা যে দলিল দলিল দেখান তা কতটা সহীহ এবং এসব দলিলের প্রেক্ষীতে তাদের যে বুঝ তা কতটা সহীহ? # আমি মাযহাব নিয়ে যে ধারণা পোষণ করি তা ঠিক কিনা? # আমরা কেন মুসলিম উম্মাকে ভেঙে ফেলছি এত কোরআন হাদিস শিখার পরও যেখানে দলাদলি হারাম যেখানে প্রত্যেক মুসলিম ভাই ভাই?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি স্যার রহি. এর মানহাজরে উপর চলুনে। কোন মাজহাবভিত্তিক দলাদলীতে যোগ দেওয়ার দরকার নেই।
✅