QA As Sunnah Q&A

আস-সওয়ালাম আলাইকুম। ১.কোন স্বামী যদি তালাক না দেয় কিন্তু তার স্ত্রী যদি ডিভোর্স দেয় তারা কি পরবর্তীতে সংসার করতে পারবে? ২.কোন মেয়ের বয়স যদি ২৭ বছর হয়, সে যদি কোন ছেলেকে বিয়ে করে পরিবারকে না …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৪৪৮ • ভিউ: ৭৩ • ২১ এপ্রিল, ২০০৭

আস-সওয়ালাম আলাইকুম। ১.কোন স্বামী যদি তালাক না দেয় কিন্তু তার স্ত্রী যদি ডিভোর্স দেয় তারা কি পরবর্তীতে সংসার করতে পারবে? ২.কোন মেয়ের বয়স যদি ২৭ বছর হয়, সে যদি কোন ছেলেকে বিয়ে করে পরিবারকে না …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সওয়ালাম আলাইকুম। ১.কোন স্বামী যদি তালাক না দেয় কিন্তু তার স্ত্রী যদি ডিভোর্স দেয় তারা কি পরবর্তীতে সংসার করতে পারবে?
২.কোন মেয়ের বয়স যদি ২৭ বছর হয়, সে যদি কোন ছেলেকে বিয়ে করে পরিবারকে না জানিয়ে অথবা পরিবারের লোকেরা এখন জানলে মানবে না কিন্তু পরে জানলে মেনে নিবে --- যেহেতু বিয়ের আগে প্রেম তরা পাপ তাইজন্য বিয়ে করবে --- তাহলে কি তাদের বিয়ে বৈধ হবে? পরবর্তীতে পরিবারের লোকদের সামনে কি তাদের আবার বিয়ে করতে হবে? ছেলে-মেয়ে ২ জনেই নামাজ পড়ে, মেয়েটি পর্দা করে এবং ইসলামী আইন মানতে চায় -- ঐ মেয়ের ইবাদত কী আল্লাহ কবুল করবেন?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১। স্বামী স্ত্রীকে তালাক (ডিভোর্স) নেয়ার অধিকার দিলে স্বামী তালাক না দিলেও স্ত্রী নিজেকে নিজে তালাক নিতে পারেন। এক্ষেত্রে স্ত্রীর তালাকই চূড়ান্ত বলে গণ্য। তবে আপনি স্থানীয় কোন আলেমের সাথে এই বিষয়ে কথা বলুন। তিনি বিস্তারিত শুনে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন।আপনি যতটুকু লিখেছেন শুধু এতটুকুতে কোন ফয়সালা দেয়া সম্ভব নয়। ২। পরিবারকে না জানিয়ে বিয়ে করা হাদীসে নিষেধ করা হয়েছে। আর এভাবে বিয়ে করলে পরবর্তীতে বিভিন্ন জটিলাত সৃষ্টি হয়। তাই তাদের জানিয়েই বিয়ে করা উচিত। তবে একান্ত বাধ্য হয়ে এমন করলে আশা করা যায় বিয়ে হয়ে যাবে এবং তার ইবদাত আল্লাহর নিকট কবুল হবে। বিস্তারিত জানতে আমাদের দেয়া ৪১ নং প্রশ্নের উত্তর দেখুন।
✅