QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আমার এক বন্ধু কোচিং এর শিক্ষক (২২/২৩) ক্লাসের ফাকে অনেক ধর্মীও নিয়ে কথা বলে। তাতে এক হিন্দু মেয়ে( নবম-দশম শ্রেণি) ইসলামের প্রতি অনুরক্ত হয় এবং সে পরে ইসলাম গ্রহন করে। পরে দ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৪৪৯০ • ভিউ: ১৩ • ১৫ মে, ২০১৮

আসসালামু আলাইকুম, আমার এক বন্ধু কোচিং এর শিক্ষক (২২/২৩) ক্লাসের ফাকে অনেক ধর্মীও নিয়ে কথা বলে। তাতে এক হিন্দু মেয়ে( নবম-দশম শ্রেণি) ইসলামের প্রতি অনুরক্ত হয় এবং সে পরে ইসলাম গ্রহন করে। পরে দ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, আমার এক বন্ধু কোচিং এর শিক্ষক (২২/২৩) ক্লাসের ফাকে অনেক ধর্মীও নিয়ে কথা বলে। তাতে এক হিন্দু মেয়ে( নবম-দশম শ্রেণি) ইসলামের প্রতি অনুরক্ত হয় এবং সে পরে ইসলাম গ্রহন করে। পরে দুজনই একে অপরের প্রতি দুর্বল হয় ( যদিও সেটা ঠিক হইনি)। আমার বন্ধু ঐ মেয়েকে মুসলমান( গোপনে) করে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং মেয়েটিও তার প্রস্তাব গ্রহন করেছে; এমতবস্তায় তারা গোপনে বিয়ে করবে বলে প্রস্তুতি নিচ্ছে । ছেলে মেয়ের কোন অভিভাবক ই বিষয়টা জানে না, শুধুমাত্র ছেলের কয়েকজন বন্ধু আমরা ছাড়া আর কেউ জানে না। ছেলে মেয়ে দুজনেরই এমন শঙ্কা আছে যে, বিয়ে ছাড়া তারা থাকতে পারবে না অথবা পাপে জড়ানোর সম্ভবনা আছে । এখন বিয়ে করে পরে তাদের সুবিধা মত সময় তারা বিষয়টি প্রকাশ করবে। এমতবস্তায় তাদের বিয়ে করা বা না করা কোনটা অধিক শরিয়ত ও যুক্তি সম্মত হবে আশাকরি আপনার মূল্যবান উত্তর দিয়ে আমাকে বাধিত করবেন? ( দয়া করে একটু বিস্তারিত জানাবেন )
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। তাদের জন্য বিবাহ করে নেওয়াটা খুবই ভালো। যেহেতু মেয়েটি মুসলিম হয়েছে হিন্দু থেকে সুতরাং এখানে মেয়ের অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই। তবে শুধু মুখে মুখে ইসলাম গ্রহন করে বিবাহ করলে ভবিষ্যতে ছেলে-মেয়ে উভয়ের জন্য আইনগত ঝামেলা হতে পারে, তাই আদালতে গিয়ে এফিডেভিট করে নাম ও ধর্ম পরিচয় পরিবর্তন করে নিতে হবে। এরপর বিয়ে করবে এবং আইনি ঝামেলা এড়াতে বিবাহ রেজিষ্ট্রি করবে। যেহেতু মেয়েটি পিতা-মাতা, আত্মীয়-স্বজন থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাবে সুতরাং তার সাথে যেন ভালা আচরণ করা হয় এবং তার ছোট-খাটো ভুল যেন ক্ষমা করা হয়। তার সাথে এমন আচরণ করা যাবে না, যাতে সে নিজেকে একাকী মনে করে, আত্মীয়-স্বজনদের প্রয়েজনীয়তা অনুভব করে। আশা করি বুঝতে পেরেছেন। প্রয়োজনে 01734717299