QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম আমার জানার বিষয় হলো মান্নতের গোস্তো কি সবাই খেতে পারবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৪৪৯৮ • ভিউ: ৫৬ • ২৩ মে, ২০১৮

আসসালামু আলাইকুম আমার জানার বিষয় হলো মান্নতের গোস্তো কি সবাই খেতে পারবে?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম আমার জানার বিষয় হলো মান্নতের গোস্তো কি সবাই খেতে পারবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যদি মানতের সময় এই নিয়ত করে যে, এই গোশত শুধুমাত্র গরীব-মিসকিনরা খাবে, তাহলে সকল ফকীহর ঐক্যমতে এই গোশত মানতকারী এবং ধনীরা খেতে পারবে না, শুধু গরীবরা খাবে। আর যদি সাধারণভাবে মানত করে, কোন নিয়ত না করে, কিছু না বলে তাহলেও অধিকাংশ ফকীহর মতে এটা খাওয়াব যাবে না। হানাফী, হাম্বলী ও শাফেয়ী মাজহাবের মত এটাই। মালেকী মাজহাবের আলেমদের এবংশাফেয়ী মাজহাবের কিছু আলেমের মতে খাওয়া যাবে। এই বিষয়ে বিখ্যাত ফিকহী বিশ্বকোষ আলমাওসুয়াতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ (৬/১১৭) এর ভাষ্য হলো:
وَفِي النَّذْرِ لاَ يَجُوزُ لِلنَّاذِرِ الأَْكْل مِنْ نَذْرِهِ ، لأَِنَّهُ صَدَقَةٌ ، وَلاَ يَجُوزُ الأَْكْل مِنَ الصَّدَقَةِ ، وَهَذَا فِي الْجُمْلَةِ ، لأَِنَّ الأُْضْحِيَّةَ الْمَنْذُورَةَ فِيهَا خِلاَفٌ عَلَى مَا سَبَقَ بَيَانُهُ . وَكَذَلِكَ النَّذْرُ الْمُطْلَقُ الَّذِي لَمْ يُعَيَّنْ لِلْمَسَاكِينِ - لاَ بِلَفْظٍ وَلاَ بِنِيَّةٍ - يَجُوزُ الأَْكْل مِنْهُ ، عِنْدَ الْمَالِكِيَّةِ وَبَعْضِ الشَّافِعِيَّةِ যে কোন মানতের ক্ষেত্রে মানতকারী মানতকৃত পশুর গোশত খেতে পারবে না, কেননা সেটা সদকাহ, আর সদকাহ থেকে খাওয়া জায়েজ নেই। ...সাধারণ মানতের ক্ষেত্রে, যে মানতের গোশত মিসিকিনদেন জন্য নির্দিষ্ট করা হয় নি, মুখেও বলা হয় নি, নিয়তও করা হয় নি, সেটা খাওয়া জায়েজ হবে, মালেকী মাজহাবের আলেমদের নিকটে এবং কিছু শাফেয়ী মাজহাবের আলেমের মতে। মোটকথা সাধারণ মানতের ক্ষেত্রে কিছু আলেম অনুমতি দিলেও গ্রহনযোগ্য কথা হলো এই গোশত খাওয়া যাবে না।
✅